Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘নতুন নতুন যেসব চ্যালেঞ্জ আর সুযোগ আমাদের সামনে আসছে, আশা করি সেগুলো আমরা সাহসের সঙ্গে মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো এবং আমাদের প্রতিটি দিনই কাজে লাগবে’ : জাকারবার্গ

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: January 3, 2016 | 11:22 PM

নতুন বছরের আগমনে অন্যদের মতো উদ্বেলিত ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও। কিন্তু তার নববর্ষ উদ্‌যাপনের ধরনকে অন্যদের চেয়ে খানিকটা আলাদাই বলতে হবে। নববর্ষে অন্যরা যখন পার্টি নিয়ে ব্যস্ত, জাকারবার্গ তখন একান্ত সময় কাটান তার নবজাতক কন্যা ম্যাক্সিমা আর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে। নতুন বছরে সবাইকে শুভকামনা জানিয়ে একটি ফেসবুক পোস্টও দিয়েছেন তিনি। পোস্টের সঙ্গে ছিল একটি ছবি। ছবিতে সস্ত্রীক হাস্যোজ্জ্বল জাকারবার্গের কোলেই ছিল ম্যাক্সিমা। পোস্টে জাকারবার্গ সকলের জন্যই নতুন বছরটি যাতে ভালো যায় সেই কামনা করে লিখেছেন, ‘নতুন নতুন যেসব চ্যালেঞ্জ আর সুযোগ আমাদের সামনে আসছে, আশা করি সেগুলো আমরা সাহসের সঙ্গে মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো এবং আমাদের প্রতিটি দিনই কাজে লাগবে।’ ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জাকারবার্গের পোস্টে লাইক পরে ১০ লাখেরও বেশি, শেয়ার হয় ১৪ হাজার বারেরও বেশি। আর কমেন্টের বন্যা তো ছিলোই। এসব কমেন্টে জাকারবার্গ পরিবারও ভেসেছেন শুভকামনায়। গোটা বিশ্বকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যুক্ত করতে ফেসবুকের মতো প্ল্যাটফরম গড়ে তোলার জন্যও জাকারবার্গকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। সেইসঙ্গে জাকারবার্গ-কন্যা ম্যাক্সিমার জন্যও ছিল শুভকামনা। উল্লেখ্য, ম্যাক্সিমার জন্ম উপলক্ষে দুই মাসের পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন জাকারবার্গ। আর দশটা পিতার মতোই তার এই সময়টা কাটছে সন্তানকে ঘিরেই। ফেসবুকে জাকারবার্গের সাম্প্রতিক পোস্ট করা ছবিগুলোই তার প্রমাণ। এর আগে সন্তানের ডায়াপার বদলে দেয়ার একটি ছবিও পোস্ট করেন তিনি। বড়দিনের সময় সন্তানের জন্য জিঞ্জারব্রেড আর ক্যান্ডিতে গড়ে তোলা ঘরের ছবিও দেন তিনি। স্টার ওয়ারসের ভক্ত জাকারবার্গের পোস্ট করা একটি ছবিতে ম্যাক্সিমাকে জেডি ক্লোক পরা অবস্থাতেও দেখা গেছে। গত মাসে জাকারবার্গ এমনই এক ছবিতে জানিয়েছিলেন, তিনি ‘কোয়ান্টাম ফিজিক্স ফর বেবিস’ পড়ছেন। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV