জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) অব নিউইয়র্কের উপদেষ্টা পরিষদ গঠন
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) অব নিউইয়র্কের কার্যকরী কমিটির প্রথম সভায় পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ২ জানুয়ারি শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের প্লাটিনাম ড্রাইভিং স্কুলে কার্যকরী পরিষদের গোপন ব্যালটে উপদেষ্টা পরিষদ নির্বাচন করা হয়। নির্বাচিত উপদেষ্টারা হলেন- সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, মহসীন ননী, এমএম রহমান ও কাজী মন্টু। এছাড়া সদ্য বিদায়ী সভাপতি এম. মহসীন মিয়া গঠনতন্ত্রের ধারা অনুযায়ী পদাধিকার বলে উপদেষ্টা থাকবেন।
এর আগে ১ জানুয়ারি শুক্রবার কার্যকরি পরিষদের প্রথম সভা জ্যাকসন হাইটসের ইস্ট ওয়েস্ট টিউটোরিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এদিন সভায় গোপন ব্যালটের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হবার পর সভা মুলতবী করা হয়।
কার্যকরী পরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকো। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান খান। সভায় সদ্য সাবেক বিদায়ী সভাপতি এম. মহসীন মিয়া উপস্থিত থেকে কার্যকরী পরিষদের সকলকে শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও মোল্লা এম এ মাসুদ, যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মো. হাসান জিলানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা ও কার্যকরী সদস্য কামরুজ্জামান বাচ্চু, এসএমএ হাসান, শেখ এম হোসেন, আব্দুল আলিম ও মোহাম্মদ আলী লিয়াকত।
সভায় সর্বসম্মতিক্রমে গোপন ব্যালটের মাধ্যমে উপদেষ্টা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জাঁকজমকপূর্ণভাবে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের জন্য সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজকে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মানকে সদস্য সচিব করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। সভায় জেবিবিএ’র কার্যালয় স্থাপনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!