Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

১৫ বছর ধরে পিতাকে খুঁজে বেড়াচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: January 5, 2016 | 12:02 PM

প্রায় ১৫ বছর ধরে নিজের সৌদি পিতাকে খুঁজে বেড়াচ্ছেন ফিলিপাইনের এক ব্যক্তি। এলায়ান ক্রিস আলাফি (৩১) তার মায়ের দেওয়া একটি সৌদি নামও বহন করছেন। তার মা ছিলেন ফিলিপাইনি নারী। এক ফিলিপাইনি বন্ধুর মাধ্যমে ১৯৮৩-৮৪ সালে ম্যানিলায় তার মা ও তার সৌদি পিতার পরিচিত হয়। এরপর রিয়াদে চলে যান তারা। সেখানেই তার মাকে পরিত্যাগ করে চলে যান তার পিতা। এরপর থেকে কেবল পিতাকে খুঁজে বেড়াচ্ছেন আলাফি। এ খবর দিয়েছে আরব নিউজ। আলাফির ভাষায়, আমি আমার নাম ধরে রেখেছি এ আশায় যাতে বাবাকে আবার দেখতে পাই। যদিও ফিলিপিনো সম্প্রদায়ের কারও এ ধরণের নাম থাকে না। সেখানে সবাই আমাকে ‘আরব সন্তান’ হিসেবে চেনে।
ইতিমধ্যেই বিয়ে করেছেন আলাফি। নিজের বয়স যখন ১৭ কিংবা ১৮, তখন থেকেই পিতাকে খুঁজছেন তিনি। এছাড়া ম্যানিলায় সৌদি দূতাবাসে বিষয়টি তিনি জানিয়েছেনও। তিনি নিয়মিতই দূতাবাসে খোঁজ নেন, কিন্তু কোন হদিশ পান না। তাকে দূতাবাস থেকে বলা হয়েছে, কোন সূত্র খুঁজে পেলে তাকেই দূতাবাস থেকে ফোন দেওয়া হবে। মালয়েশিয়ায় সৌদি দূতাবাসকেও জানিয়েছেন আলাফি। সেখানেই বর্তমানে কাজ করছেন তিনি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুঁজছেন পিতাকে। তিনি বলেন, আমি ফিলিপাইনের নাগরিক। আমার পিতা আমার মায়ের গর্ভকালীন সময়ে চলে যান। আর কখনই ফিরে আসেননি। আমি কখনই তাকে দেখিনি। আমি তাকে দেখার জন্য সত্যিই খুব আগ্রহী। ছোটবেলা থেকে বড় হয়েছে খ্রিস্টান হয়ে। তবে ২০০৫ সালে মালয়েশিয়ায় ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। তিনি জানান, তার কাছে একমাত্র সূত্র যেটি আছে, সেটি হলো তার পিতার প্রেমপত্র। রিয়াদ থেকে মাকে পাঠানো ওই প্রেমপত্রে তার পিতার পূর্ণ নাম রয়েছে। নিজের দাবি প্রমাণে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করাতে রাজি আলাফি। পিতার স্মৃতি মগজে সজীব রাখতে নিজের দুই সন্তানের সৌদি নাম রেখেছেন তিনি। আরব নিউজকে লেখা এক চিঠিতে তিনি বলেন, দয়া করে আমার পিতাকে দেখতে সাহায্য করুন আমায়। আমি এ জন্য যেকোন কিছু করতে রাজি আছি। কেউ যদি কোন সূত্র দিতে পারেন, তবে তাকে পুরোনো ছবি, ঠিকানা ও পিতার নাম জানাতে রাজি আমি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV