Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউজার্সিতে কাউন্সিলম্যান হিসেবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন ড. নবী

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: January 6, 2016 | 4:46 PM

নিউজার্সি : পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নিলেন ড. নূরন্নবী। নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান হিসেবে এটি ড. নবীর চতুর্থ দফা। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ৩ বছর মেয়াদী কাউন্সিলম্যান পদে আবারেও নির্বাচিত হন।  য়ারি সোমবার রাতে তার এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন টাউনশিপের ক্লার্ক ক্যারল টরেস। পাশে পবিত্র কোরআন ধরেছিলেন তার স্ত্রী বিজ্ঞানী ড. জিনাত নবী। এ সময় সেখানে ছিলেন প্লেইন্সবরোর মেয়র পিটার এ সেন্টো, ইস্ট উইন্ডসোরের মেয়র জেনিস এস মিরোনভ, অঙ্গরাজ্য সিনেটর লিন্ডা গ্রিনস্টাইন, ডেনিয়েল আর বেনসন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।  মুক্তিযোদ্ধা, লেখক এবং বিজ্ঞানী ড. নূরন্নবী এই সিটির ২৫ সহস্রাধিক অধিবাসীর সঙ্গে গভীর সম্পর্ক রচনা করেছেন। এ সিটিতে বাংলাদেশি পরিবার রয়েছেন মাত্র ৬টি।

অন্য সকলেই শ্বেতাঙ্গ আমেরিকান। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং ইউএস কমিটি ফর সেকু্যলার এন্ড ডেক্র্যিাটিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নবী ২০০৭ সাল থেকেই এই সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ডেমক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গেও তার রয়েছে গভীর সম্পর্ক।  কাউন্সিলম্যান ড. নূরন্নবী বলেন, আমি সর্বাত্মক চেষ্টায় রয়েছি প্রবাসীদেরকে মূলধারায় আরেও বেশি সম্পৃক্ত করার জন্যে। তাহলেই মাতৃভূমি বাংলাদেশের কল্যাণে মার্কিন প্রশাসনকে বেশী ব্যবহার করা সম্ভব হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ