Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উত্তর আমেরিকা নজরুল সম্মেলন আয়োজক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: January 8, 2016 | 10:16 PM

নিউইয়র্ক: গত ৬ জানুয়ারী বুধবার সন্ধ্যায় জামাইকার  ষ্টার কাবাব রেষ্টুরেন্টের মিলনায়তনে ষোড়শ উত্তর আমেরিকা নজরুল সম্মেলন ২০১৬-এর আয়োজক কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । আগামী ২৮-২৯ মে নিউইয়র্কে জামাইকার সুজান এন্থনী হাই স্কুলে অনুষ্ঠিতব্য নজরুল সম্মেলন আয়োজন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন এবং অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । ষোড়শ উত্তর আমেরিকা নজরুল সম্মেলন ২০১৬-এর আহ্বায়ক মো: কবির কিরণের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফখরুল হোসেন দেলোয়ার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নিউইয়র্ক ও পার্শ্ববর্তী শহরের উল্লেখযোগ্যসংখ্যক নজরুল সংগঠক, গবেষক, শিল্পী, কর্মী ও অনুরাগী অংশ নেন । সভার শুরুতে মো: কবির নজরুল সম্মেলন আয়োজনের অগ্রগতি ও বাজেট সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন । এরপর নজরুল সম্মেলন আয়োজনের গুরুত্ব, মূলনীতি, ও পদ্ধতি নিয়ে বিশদ আলোচনায় অংশ গ্রহণ করেন উপস্থিত সুধীজন । সম্পূর্ণ নজরুল ইসলামকে উপস্থাপনার নিমিত্তে গবেষণা ও নিরীক্ষাধর্মী উপস্থাপনার উপর সকলে গুরুত্বারোপ করেন । সেমিনার ও সাংস্কৃতিক পর্বের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও সফল সম্মেলন আয়োজনে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিশিষ্টজন। মত বিনিময় সভার আলোচনায় অংশ নেন আয়োজক কমিটির উপদেষ্টা ডা. ওয়াদুদ ভুঞা, প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর IMG 4892ডিকেন্স, অর্থ উপ-কমিটির সভাপতি পরেশ সহ, প্রধান নির্বাহী সহ-আহ্বায়ক মো: বিলাল চৌধুরী এবং সমন্বয়কারী মো: নজরুল ইসলাম । এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন নাট্যজন জামাল উদ্দিন হোসেন, রাজনীতিবিদ ড. প্রদীপ কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহিম রেজা নূর, সাংবাদিক মো: ফজলুর রহমান, কৌশিক আহমেদ, হোসনে আরা, মনিকা রায়, শারমিন রেজা ইভা, রোকেয়া আক্তার, বিদ্যুত দাস, আবু তালেব চৌধুরী চান্দু, গোলাম সোহরাব, বিষ্ণু গোপ, স্বপন দাস, আহসান হাবিব, ড. সুলতান আহমেদ, আফজাল শাহেদ আলী, মনিরুজ্জামান, আফিয়া, সুলতানা খানম, হুমায়ুন কবির, মেহের কবির, শিবলী সাদেক, অবিনেশ আচার্য্য, আবু ওসমান গনি, সাঈদা লুৎফা শাহানা, স্মৃতি বরুয়া, এম. এ. রহমান, আবু তাহের, কাজী শফিকুল হক, মো: রেজাউল ভুঞা, ওয়াহিদুজ্জামান, কামরুজ্জামান, রেজাউল করিম চৌধুরী, শেখ এইচ. আলী, সৈয়দ লিটন আলী, মো: মনির হোসেন, বিপ্লব সেন গুপ্ত, মো: নিসফার আলী, এহসান উদ্দিন আজাদ, আফরোজা, সদরুন নূর, ওমর ফারুক এবং সৈয়দ খসরু । মত বিনিময় সভায় আলোচনার পর নৈশ ভোজ পরিবেশন করা হয় । সর্বশেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয় ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV