Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকো সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: January 13, 2016 | 12:50 AM

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) অব নিউইয়র্কের নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকোকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কে বসবাসরত নারায়নগঞ্জবাসী। একই সাথে জেবিবিএ’র নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদেরও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তারা। নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইন্ক এর উদ্যোগে গত শুক্রবার এ সংবর্ধনা সভায় নিউইয়র্কে বসবাসরত সমিতির সদস্যরা স্বপরিবারে অংশ নেন। অনুষ্ঠানটি পরিনত হয় নারায়নগঞ্জবাসীর মিলনমেলায়। সংবর্ধিত জাকারিয়া মাসুদ জিকো নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইন্ক এর অন্যতম উপদেষ্টা।
নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকার সভাপতি মো. সামছুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন মহসিন ননী, আলহাজ মতিউর রহমান, নির্মল পাল, শামীম আহমদ এমডি, পনির ভূঁইয়া, আব্দুল লতিফ ভূঁইয়া, জয়নাল আবেদিন খোকা, মোহাম্মদ মজিবুর, নুর-ই আজম বাবু, আহমেদ মূসা, ইদ্রিস আলী, একেএম ফজলুল হক, মোহাম্মদ সাইদ ও হুমায়ুন কবির তুহিন। এছাড়া অনুষ্ঠানের সহযোগিতা ছিলেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোস্তফা জামাল টিটু, আসাদুল উল্লাহ চৌধুরী বাদল, মশিউর রহমান তুহিন, নিতাই দাশ, জাহিদুর রহমান জনি, স¤্রাট হোসেন এমিলি, আব্দুল জলিল, আব্দুল গাফফার মিয়া, অনিতা দাশ, রাজিয়া সুলতানা, মিজানুর রহমান মিজান, দর্পন কবীর, কামাল উদ্দীন, কামাল হোসেন টিটু, রমিজ উদ্দীন বাবুল, জানে আলম বাবু, একেএম আনোয়ার উদ্দীন, ওয়াসিম হাওলাদার ও মিঠু মজুমদার। সভার শুরুতে নারায়নগঞ্জের বিশিষ্ট সাংবাদিক এম আজিজুল হকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফুলেল শুভেচ্ছায় জেবিবিএ প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকোকে বরণ করে নেন সমিতির সভাপতি মো. সামছুল আলম লিটন ও উপদেষ্টা মহসিন ননী। এর পর জেবিবিএ’র উপদেষ্টা কাজী মন্টু ও এম এম রহমান এর হাতে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সমিতির কর্মকর্তারা। সংবর্ধিত হন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সহ-সভাপতি মোল্লা এম এ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ রাজভিন সোলায়মান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ হাসান জিলানি, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন, অফিস সেক্রেটারি মাহমুদ হোসেন বাদশা, কার্যকরী সদস্য শেখ এম হোসাইন ও লিয়াকত আলী।
জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকো তার বক্তৃতায় প্রথমেই এ ধরনের একটি সংবর্ধনা আয়োজনে নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইন্ক এর উদ্যোগকে স্বাগত জানান।
তিনি এজন্য সমিতির কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যে ইস্তেহার নিয়ে আমরা নির্বাচন করেছি, তা অক্ষরে অক্ষরে পালনে আমরা চেষ্টা করবো। এ ব্যাপারে তিনি প্রবাসী নারায়নগঞ্জবাসীরও সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচনের বিষয়টি উল্লেখ করে বলেন, নির্বাচনে দু’টো প্যানেল ছিল। দু’টো প্যানেল থেকে যোগ্য প্রার্থীরা জয়লাভ করে কার্যকরী কমিটিতে এসেছেন। এর ফলে আমরা অনেক কাজ ঐক্যবদ্ধভাবে করতে সক্ষম হবো। তিনি বলেন, অনেকেই বলেন, নারায়নগঞ্জবাসীর মধ্যে ঐক্য নাই, এটা ঠিক নয়। জেবিবিএ নির্বাচনের সময় আমাকে জিতাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। জেবিবিএ কর্মকর্তারাও সংবর্ধনার জবাবে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV