নিউইয়র্কে জাতিসংঘে উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যয় ব্যক্ত
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুন স্থানীয় সময় ১৫ জানুয়ারি সকালে জাতিসংঘে উগ্রবাদ মোকাবেলার জন্য একটি রূপরেখা Plan of Action উপস্থাপন করেন। এই অতি গুরুত্বপূর্ণ সেশনে ১৯৩টি সদস্য দেশের উপস্থিতিতে জাতিসংঘের Trusteeship council কানায় কানায় পূর্ণ ছিল। বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের “Zero tolerance” নীতি তুলে ধরেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত Countering Violent Extremism (CVE) এর অধিবেশনে যোগ দেন।
মহিলা সম্প্রদায়, সুশীল সমাজ, ধর্মীয় নের্তৃবৃন্দ, স্থানীয় নের্তৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং মিডিয়ার সামগ্রীক সহযোগীতা ও অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা রোধে বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে Extremism এবং Terrorism মোকাবেলায় বাংলাদেশের সর্বাতœক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য মেক্সিকোতে এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) ও মেশিন রিডেবল ভিসা (MRV) কার্যক্রম উদ্বোধন শেষে বাংলাদেশে ফেরার পথে তিনি উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া