Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশে কোন আই এস জঙ্গী নেই : ব্র্রুকলীনে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: January 17, 2016 | 9:52 PM

নিউইয়র্ক: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত শুক্রবার ১৫ জানুয়ারী ব্রুকলীনে আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় বলেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনীকে দেশে ফিরিয়ে নিতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের উর্ধতন কতৃপক্ষের সাথে তিনি বৈঠক করেছেন।

ব্র্রুকলীনে রাধুঁনী পার্টি হলে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মতবিনিময় সভার আহ্বায়ক ও ব্র্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল। সভা পরিচালনা করেন মতবিনিময় সভার সদস্য সচিব ও য্ক্তুরাষ্ট্র যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তাহের। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীকে ফুল দিয়ে বরন করেন ব্র্রুকলীনে আওয়ামী লীগ, ব্র্রুকলীন যুবলীগ, ব্র্রুকলীন শ্রমিক লীগ, ব্র্রুকলীন স্ব্চ্ছোসেবক লীগ, ছাত্র লীগ এবং প্রবাসী সন্দ্বীপ বাসী।

বিশাল এই সভায় বক্তব্য রাখেন স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল (শাহীন), মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশ্রাফ উদ্দীন, ব্র্রুকলীন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আবু ইউসুফ, হাজী মোহাম্মদ ইদ্রিস, স্টেট যুব লীগের সাধারন সম্পাদক শেবুল মিয়া, ব্র্রুকলীন যুব লীগের সভাপতি মোশাররফ হোসেন ও মহানগর আওয়ামী লীগের ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মাস্টার নাসিরুদ্দীন।

স্বরাষ্ট্র মন্ত্রী তার বক্তব্যে বলেন বাংলাদেশে কোন আই এস জঙ্গী নেই এবং এধরনের কোন সংগঠনের কোন তৎপরতাও নেই। তিনি বলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উর্ধতন কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে মার্কিন কর্মকর্তারা সন্ত্রাস দমনে বাংলাদেশ যুক্তরাস্ট্রের কোন সহযোগীতা চায় কিনা তা তার কাছে জানতে চান। মন্ত্রী তখন তাদেরকে বলেন যে বাংলাদেশে আই এস বা কোন ধরনের জঙ্গী সংগঠনের অস্তিত্ব নেই। যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে কোন তথ্য থাকলে তা দিয়ে যেন তারা বাংলাদেশকে সহযোগীতা করেন।

মন্ত্রী আরও বলেন বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা ও বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকরা নিরাপদে ও নির্বিঘেœ চলাফেরা করতে পারেন। ”দুই একটি জায়গায় আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা ভাল আছেন এবং তাদের জন্য বাড়তি কোন নিরাপত্বার প্রয়োজন নেই,” মন্ত্রী বলেন। দেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এ উন্নয়নের পথ আর কোন অপশক্তি রোধ করতে পারবে না। মন্ত্রী বলেন জামাত ই ইসলাম নিষিদ্ধ করা একটি আইনী পক্রিয়া তাই এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চান না। তিনি আরও বলেন বাংলাদেশে সন্ত্রাস করে কেউ ছাড় পাবে না। সন্ত্রাসী যে দলেরই হোক তাকে আইনের কাঠগড়ায় দাড়াতেই হবে।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন দেশের বিভিন্ন দ্বীপ এলাকার নিরাপত্তা জোড়দার করতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের জন্য উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করে তাদের শক্তি বৃদ্ধি করা হয়েছে। পুলিশ বাহিনীতে হেলিক্টার সরবরাহ করে এর আধুনিকায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতুর ব্যপারে তিনি বলেন এই সেতু নির্মাণের জন্য আর বিশ্বব্যাংকের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমাদের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকারের সফল কূটনীতির জন্য বাংলাদেশ আজ সারা বিশ্বে শান্তি ও উন্নয়নের মডেল। শেষে সভার সভাপতি নুরুল ইসলাম নজরুল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি টানেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ