বিবাহিত পুরুষদেরই বেশি পছন্দ করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীরা :প্রিন্সেস নোরা ইউনিভার্সিটির জরিপ
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের বেশির ভাগই বিবাহিত পুরুষকে বিয়ে করতে প্রস্তুত। তাদের সংখ্যা শতকরা ৬১ ভাগ। প্রিন্সেস নোরা ইউনিভার্সিটিতে পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে টুইটার ব্যবহারকারীদের মধ্যে কিছু প্রশ্ন ছড়িয়ে দেয়া হয়েছিল এ বিষয়ে। তাতে শতকরা ৬১ ভাগ ছাত্রী বলেছেন পুরুষরা একাধিক নারীকে বিয়ে করতে পারেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল- আপনি কি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করার পক্ষে? এ প্রশ্নের শতকরা ৬১ ভাগ বলেছেন ‘হ্যাঁ’। শতকরা ৩০ ভাগ বলেছেন ‘না’। শতকরা ৯ ভাগ কোন মন্তব্য করেন নি। এ ইস্যুতে টুইটারে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষাবিদ, লেখক, আইন বিশেষজ্ঞ ও অন্যদের মধ্যে। তাদের অনেকে এর বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ ছাত্রীদের এমন পছন্দকে সমর্থন করেছেন। ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটির একজন প্রফেসর বলেছেন, ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয়েছে। এতে পুরুষ এবং নারী উভয়ের জন্যই কল্যাণ রয়েছে। এক্ষেত্রে একজন পুরুষ যতটুকু উপকৃত হন তার চেয়ে বেশি কল্যাণ হয় নারীর। তিনি বলেন, যদি সব পুরুষ শিক্ষাবিদ, বিচারক, বিজ্ঞানী, আইনজীবি একজন স্ত্রীতে সীমাবদ্ধ থাকেন তাহলে তাতে নারীরা বেশি বঞ্চিত হবেন। তিনি বলেন, একজন ধনবান পুরুষ তিনি যদি একাধিক বিয়ে না করেন তাহলে তিনি ধর্মীয় বাধ্যবাধকতা মানছেন না। কারণ, তিনি অর্থের দিক দিয়ে সামর্থ রাখেন একাধিক স্ত্রী ভরন পোষণে। তবে কোন মানুষ যদি জটিল সমস্যার মধ্যে দিনাতিপাত করেন, দ্বিতীয় স্ত্রীর প্রতি নানা অবিচার করেন তাহলে তাকে ধর্মীয়ভাবে একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয় নি। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!