যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ভয়ঙ্কর তুষারঝড়, নিউইয়র্ক, ওয়াশিংটন এবং বাল্টিমোরের মেট্রো এলাকায় সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ভয়ঙ্কর এক তুষারঝড় ধেয়ে আসছে। এতে রেকর্ড মাত্রার তুষারপাত হওয়ার পূর্বাভাষ রয়েছে। বিবিসির খবরে বলা হয়, ৫ কোটিরও বেশি মানুষকে শুক্রবার প্রবল তুষারঝড়ের পূর্ব সতর্কতা দেয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে এ তুষারঝড় ২৪ ইঞ্চি তুষারপাত সৃষ্টি করবে বলে জানানো হয়েছে। তুষারঝড়ে বিদ্যুত সংযোগ ব্যহত হতে পারে পারে বলে পূর্ব সতর্কতা দেয়া হয়েছে নাগরিকদের। এছাড়া, এতে স্থল ও আকাশ পথে যাতায়াত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তুষারঝড়ের সঙ্গে তীব্র বাতাসের প্রবাহ পরিস্থিতি আরও বেগতিক করে তুলতে পারে। শনিবার ম্যানহাটনে বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস করেছে। আর ওয়াশিংটন ও বাল্টিমোরে তা আরও বেশি তীব্র হতে পারে।
সম্ভাব্য এ ঝড় মোকাবিলায় নিউইয়র্কের পাঁচটি বরোতে শনিবার সকাল থেকে রোববার বিকেল চারটা পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও সর্বশেষ আবহাওয়ার খবর, তুষার ঝড়ের মাত্রাটি যে রকম হওয়ার কথা ছিল তা নাও হতে পারে। এর গতিপথ পরিবর্তন হচ্ছে। তবে যথাসম্ভব প্রস্তুতি নিয়েছে সিটি কর্তৃপক্ষ।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, নিউইয়র্ক সিটিতে চার থেকে আট ইঞ্চি পর্যন্ত তুষার পড়তে পারে। তবে সিটির সাউথ অংশে সর্বোচ্চ এক ফুটের বেশী তুষার পাতের সম্ভাবনা আছে। মেয়র ডি ব্লাজিও জানান, ঝড়ের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবগুলো জরুরি সংস্থা একযোগে কাজ করছে। তিনি এসময় যেকোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ কর্তৃৃপক্ষকে জানাতে ৩১১ নাম্বারে ফোন করার পরামর্শ দেন। বিপদের কথা চিন্তা করে শনিবার ও রোববার ভ্রমণে সর্তকতা জারি করেছেন মেয়র। স্যানিটেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, পাঁচটি বোরোতে শুক্রবার থেকে প্রতিদিন ১২ ঘন্টা করে কাজ করবে হাজারো স্যানিটেশন কর্মী।
এদিকে, ওয়াশিংটন এবং বাল্টিমোরের মেট্রো এলাকায় শক্তিশালী তুষার ঝড়ের জন্য সতর্কাবস্থা জারি করা হয়েছে। শুক্রবার রাত ১টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত জনসাধারণকে রাস্থায় চলাচল না করার পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে ঝড়ের কবলে পড়ে মেরিল্যান্ডে মারা গেছেন এক ব্যক্তি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ওয়াশিংটনে ২ থেকে আড়াই ফুট তুষারপাত হতে পারে। সাথে প্রবল দমকা বাতাসের বেগ ঘন্টায় ৩৫ মাইল থেকে ৫৫ মাইল পযর্ন্ত পৌঁছতে পারে। ঝড়ের সতর্কতায় পূর্বনির্ধারিত বিভিন্ন অনুষ্ঠান বাতিল করছে কর্তৃপক্ষ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!