যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মজিবুরের ওপর হামলাকারী দুই কৃষ্ণাঙ্গ গ্রেপ্তার
নিউইয়র্ক : ‘আইএস আইএস’ স্লোগানে ব্রঙ্কসে বাংলাদেশী মজিবুর রহমানের ওপর ধর্মীয় বিদ্বেষমূলকভাবে হামলাকারী দুই কৃষ্ণাঙ্গ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ২২শে জানুয়ারি শুক্রবার পৃথক দুটি অভিযানে এ দু’জনকে গ্রেফতার করা হয়। পুুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে ১৪ বছর বয়সী এক তরুণকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী ১৫ বছর বয়সী তার অপকর্মের সাথীকেও ব্রঙ্কসের একটি স্কুল থেকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। বয়সের কারণে তাদের নাম গোপন রাখা হয়েছে। তবে এদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক হামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করার পর বিস্তারিত পরিচয় প্রকাশে আর কোন বাধা থাকবে না। একইসাথে ৪৩ বছর বয়েসী মজিবুরকে নির্দয়ভাবে প্রহারের অভিযোগও করা হয়েছে। এনআরবি নিউজ
উল্লেখ্য, ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় ব্রঙ্কসের পাবলিক স্কুল-১১৯ থেকে ৯ বছর বয়েসী ভাগ্নি ইমাকে আনার সময় স্কুলের সামনের রাস্তায় পেছন থেকে অতর্কিতে মুখোশধারী দুই তরুণ মজিবুরের ওপর হামলা চালায়। এ সময় তারা সন্ত্রাসী চক্র ‘আইএস আইএস’ বলে স্লোগানও দেয়। ওদের আচমকা কিল-ঘুষিতে মজিবুর রাস্তায় পড়ে গেলে বর্বরোচিতভাবে লাথি দেয়া হয়। এ সময় মজিবুরের ভাগ্নি ইমা তার সেল ফোন থেকে পুলিশকে জানায় ঘটনাটি। দুর্বৃত্তদ্বয় তা টের পেয়ে মজিবুরকে অজ্ঞান অবস্থায় রাস্তায় রেখেই ওই স্থান থেকে সটকে পড়ে। পাজামা-পাঞ্জাবি পরিহিত মজিবুরকে পুলিশ নিয়ে যায় নিকটস্থ হাসপাতালে। সিলেটের দক্ষিণ সুরমার সন্তান মজিবুর রহমান দু’বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে মুয়াজ্জিনের চাকরি করছিলেন। মজিবুর আক্রান্ত হবার সংবাদ জানাজানি হবার পর প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়। এ অবস্থায় স্থানীয় সিনেটর, এ্যাসেম্বলীম্যান, সিটি ও বরো প্রশাসনের টনক নড়ে। এফবিআই, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নামে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্যে। শুরু হয় তল্লাশী ও জিজ্ঞাসাবাদ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!