Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

‘হ্যালো বাংলাদেশ’ বলে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও বার্তা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: January 26, 2016 | 1:43 PM

মিজানুর রহমান : মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় এক বছর পূর্ণ করেছেন মার্শা ব্লুম বার্নিকাট। ২৫শে জানুয়ারি ছিল তার ঢাকা মিশনের বছরপূর্তি। ২০১৫ সালের ওই দিনে ঢাকার মাটিতে পা রেখেছিলেন তিনি। যদিও প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে এখানে কাজ শুরু করেছেন আরও পরে। কিন্তু তাতে কি? বার্নিকাট তার আগমনের দিনকেই সেলিব্রেট করেছেন। মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বাংলা ও ইংরেজির চমৎকার সমন্বয়ে তৈরি রাষ্ট্রদূতের ওই বার্তাটি ইউটিউবেও ব্যাপক প্রচার পেয়েছে। ২৬শে জানুয়ারি রাত সাড়ে ১০টা নাগাদ প্রচার করা ফেসবুক বার্তাটিতে ৯ হাজার ৫শ’ ৯৩টি লাইক পড়েছে। শেয়ার করেছেন ৬শ’ ৩১ জন বন্ধু। বার্তাটির বিষয়ে ৭৭৩ জন মন্তব্য বা প্রতিক্রিয়া দিয়েছেন। যার প্রায় সবই প্রশংসামূলক। ‘হ্যালো বাংলাদেশ’ বলে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও বার্তা সূচনা করেছেন বার্নিকাট। এরপর সালাম ও নমস্কার জানিয়েছেন সবাইকে। শুরুতেই এক বছরে তার দেখা বাংলাদেশ এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। তার বিবেচনায় ‘খুবই দ্রুত’ একটি বছর চলে গেছে। তবে এ সময়ে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন জানিয়ে মার্কিন দূত বলেন, এ সময়ে আমি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক দেখেছি। দেখেছি, সহযোগিতার অনেক ক্ষেত্রও। এ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ হস্তান্তর করা হয়েছে। বাঙালি জাতির সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে মেলবন্ধনের সুযোগ হয়েছে আমার। এখানে বসন্ত উৎসব এবং পহেলা  বৈশাখ উদ্‌যাপন করেছি। গত বছর  স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত রঙিন শাড়ি পরেছিলেন। প্রচারিত ভিডিও বার্তায় সেটি দেখানো হয়েছে। ওই দিনে জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে ‘স্বাধীনতা তুমি’ বলে বার্নিকাট বাংলায় যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সেটিও স্থান পেয়েছে প্রচারিত বার্তায়। মার্কিন দূত ক’দিন আগেই ঘুরে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সেখানে সমুদ্রতীরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুই বাহু প্রশস্ত করে তিনি ছবিও তুলেছেন। ভিডিও বার্তায় সেই ছবিটি প্রচার করে বার্নিকাট বলেছেন- এখানে একটি ‘লিজেন্ডারি সী বিচ’ আমি দেখেছি। বার্নিকাট বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য্যই কেবল দেখেননি তিনি এখানকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন দেখার চেষ্টা করেছেন। এমন ছবি প্রকাশ পেয়েছে ভিডিও বার্তায়। বার্নিকাট বাংলাদেশের তরুণদের স্বপ্ন এবং চেষ্টার প্রশংসা করেছেন। বলেছেন, পরিশ্রমী ওই তরুণরা একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত রয়েছে, যা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি টাইগারদের পারফরমেন্সে দারুণ খুশি মার্কিন দূত। দূতাবাসের আয়োজনে এখানে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। ভিডিও বার্তায় সেটি প্রচার করা হয়েছে। যেখানে দেখা গেছে, বার্নিকাট ব্যাট করছেন আর রিয়েল টাইগার বলে চিৎকার করছেন। মার্কিন দূত তার বার্তায় বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন। এখানে কাজ করতে পেরে তিনি যে আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন তাও জানিয়েছেন। দ্বিতীয় বছরে পদার্পণের মুহূর্তে প্রচার করা বার্তায় ঢাকা-ওয়াশিংটনের আগামীর সম্পর্ক আরও শক্তিশালী এবং বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাংলায় ‘ধন্যবাদ’ বলে তিনি তার বক্তব্যের সমাপনী টেনেছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ