Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক ভাস্কর্য স্থাপন

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: February 2, 2016 | 2:36 AM

UN_NY_Shahid-Minar-1ইউএসএনিউজঅনলাইন: নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে স্থানীয় সময় ১ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায়। জাতিসংঘ সদরদপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক এ ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে বাঙালীর জাতীয় জীবনে সংয়োজিত হলো এক নতুন অধ্যায়। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চের উদ্যোগে ম্যানহাটানের ১ম এভিনিউ ও ৪৭ স্ট্রীটের কর্ণারে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। নিউইয়র্ক সিটির পার্ক ব্যবস্থাপনা বিভাগের সক্রিয় সমর্থনে ভাস্কর্যটি স্থাপন করা হয়। মাসব্যাপী এই অস্থায়ী ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, মুক্তধারার কর্নধার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক ফাহিম রেজা নূর, বাঙালীর চেতনা মঞ্চের আব্দুর রহিম বাদশা। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক স্টেটের গভর্ণর প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, নিউইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি, নিউইয়র্ক সিটি কম্পট্রলার প্রতিনিধি, কুইন্স বরো প্রেসিডেন্ট/প্রতিনিধি, সহ পরিচালক পাবলিক আটস নিউইয়র্ক, ইউএনডিপির প্রতিনিধি, টার্কিশ কনস্যুলেট, ভূটান কনস্যুলেট সহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ।
পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে জাতিসংঘের সামনে ভাস্কর্যটি প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্যেও ভাস্কর্যটি ভ্রাম্যমাণ প্রদর্শনের ব্যবস্থা করা হবে। পরে ভাস্কর্যটি নিউইয়র্কে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ভাস্কর্যটি স্থাপনের মধ্য দিয়ে রচিত হলো আন্তর্জাতিক গৌরব ও সাফল্যের এক নতুন সূচক।

গভর্নর এন্ড্রু কুওমো তাঁর পাঠানো বার্তায় নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নেতৃত্ব দিতে মুক্তধারা ফাউন্ডেশনকে অভিনন্দন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেটের গভর্নর ও নিউইয়র্ক শহরের কন্ট্রোলারের পক্ষ থেকে মুক্তধারা ফাউন্ডেশন ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যদের উদ্দেশে দুটি ভিন্ন ভিন্ন স্মারকপত্র হস্তান্তর করা হয়।
ভাস্কর্যটি দেখতে প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মানুষ ম্যানহাটানের ১ম এভিনিউ ও ৪৭ স্ট্রীট এর কর্ণারে ভিড় জমান।
উল্লেখ্য, ভাস্কর্যটির নকশা তৈরী করেছেন অলম্পিক গোল্ড মেডেল প্রাপ্ত শিল্পী খুরশীদ সেলিম আর এটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী মৃণাল হক।

১৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি এক ফুট উঁচু একটি বেদির ওপর স্থাপন করা হয়েছে। ফাইবার গ্লাসে তৈরি ভাস্কর্যটির কেন্দ্রে একজন মায়ের মূর্তি। তিনি মাতৃভাষার প্রতীক। তাঁর পাশে বিভিন্ন ভাষা ও জাতির মানুষের প্রতীকী উপস্থাপন। তাঁদের উত্থিত হাতে রয়েছে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা।
১৯৯২ থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে প্রবাসী বাংলাদেশীরা প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারি পালন করে আসছেন। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের যৌথ উদ্যোগে এ কর্মসূচি এবার স্থায়ী রূপ লাভ করে।
ওদিকে বাংলাদেশের অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একটি স্মারক সিলমোহর চালু করছে। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একুশে ফেব্রুয়ারি ২০১৬ শীর্ষক একটি বিশেষ সিলমোহর ব্যবহার করবে। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই বিশেষ সিলমোহর ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। ২১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস সিলমোহরটি ব্যবহার করবে।
এছাড়াও বিশ্বজিত সাহার আবেদনের প্রেক্ষিতে নিউইয়র্কের গভর্ণর ২০১৫ এবং ২০১৬ সালে নিউইয়র্ক স্টেট কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ​ সাহা জানিয়েছেন, এ বছর ঢাকার সঙ্গে মিল রেখে ২০ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা একটা এক মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV