Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট নির্বাচনে আইওয়া ককাসে রিপাবলিকান দলের টেড ক্রুজ বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: February 2, 2016 | 1:32 PM

চমক সৃষ্টি করে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিলেন টেড ক্রুজ। প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ককাসে রিপাবলিকান দলের শক্ত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় স্থানে পাঠিয়ে দিয়ে প্রথম স্থান দখল করেছেন একই দলের টেড ক্রুজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার প্রথম ভোট এটি। এতে প্রত্যাশার থেকে অনেক এগিয়ে আছেন একই দলের সিনেটর মারকো রুবিও। তিনি ফ্লোরিডার সিনেটর। তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে। অন্যদিকে ক্ষমতাসীন দল ডেমোক্রেটের ভোটাভুটির ফল গণনা চলছে। তবে এ দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশিতদে মধ্যেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শতকরা ৮৫ ভাগ ভোটের ফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে ব্যবধান রয়েছে শতকরা এক ভাগেরও কম। ওদিকে রিপাবলিকান দল থেকে আইওয়া রাজ্যে টেড ক্রুজ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মারকো রুবিও। তিনি বলেছেন, টেড ক্রুজ হলেন সেই প্রার্থী যিনি বিভক্ত রিপাবলিকান পার্টিকে এক করতে পারবেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ