Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ট্যাক্স রিটার্ন : হেলথ ইন্স্যুরেন্স না থাকলে পেনাল্টি

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: February 5, 2016 | 3:47 PM

মোহাম্মদ হাসেম, এনরোল্ড এজেন্ট: যদি আপনার হেলথ ইনস্যুরেন্স না থাকে, তা হলে ট্যাক্স ফাইল করার সময় আপনাকে পেনাল্টি পে করতে হবে।
অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এর ইন্ডিভিজুয়াল শেয়ার্ড রেস্পন্সিবিলিটি প্রভিশন অনুযায়ী আপনার এবং পরিবারের প্রত্যেক সদস্যের কোয়ালিফায়িং হেলথ ইন্স্যুরেন্স (মিনিমাম এসেনশিয়াল কভারেজ), অথবা কভারেজ এক্সেম্পশন থাকা বাধ্যতামূলক। যদি আপনার এবং পরিবারের সদস্যদের সারা বছর কোয়ালিফায়িং হেলথ কভারেজ অথবা কভারেজ এক্সেম্পশন না থাকে তাহলে ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় যে সব মাসে হেলথ কভারেজ ছিল না সেই সব মাসের জন্য বাধ্যতামূলক ভাবে পেনাল্টি পরিশোধ করতে হবে। যাদের সারা বছর হেলথ ইন্স্যুরেন্স ছিল না তাদের পুরো বছরের পেনাল্টি পরিশোধ করতে হবে ট্যাক্স রিটার্ন করার সময়।
যদি আপনার পেনাল্টি পে করতে হয়, তাহলে ফরম ৮৯৬৫ (হেলথ কভারেজ এক্সেম্পশন) ব্যবহার করে শেয়ার্ড রেস্পন্সিবিলিটির পরিমাণ ক্যালকুলেট করতে পারেন।
আপনার পরিস্থিতির উপর নির্ভর করে পেমেন্টের পরিমান সীমিত হতে পারে।
বার্ষিক পেনাল্টি পেমেন্টের পরিমান হতে পারে আপনার রিটার্ন ফাইলিং থ্রেশহোল্ড এর আতিরিক্ত আয়ের ২% (২০১৫) অথবা একটি ফ্ল্যাট ডলার পরিমান,এই দুইয়ের মধ্যে যেটা বেশী।
ট্যাক্স পেয়ারদের সুবিধার্থে একটি চার্ট দেওয়া হলো যাতে গত বছর, এই বছর এবং আগামী বছরে তুলনা মূলক পেনাল্টির পরিমাণ তুলে ধরা হয়েছেঃ
২০১৪, ২০১৫ এবং ২০১৬
বাৎসরিক পেমেন্টের পরিমান
ইয়ার ২০১৪ ইয়ার ২০১৫ ইয়ার ২০১৬
পার্সেন্টেজ পরিমান ফাইলিং থ্রেশহোল্ড এর অতিরিক্ত ইনকামের ১% ফাইলিং থ্রেশহোল্ড এর অতিরিক্ত ইনকামের ২% ফাইলিং থ্রেশহোল্ড এর অতিরিক্ত ইনকামের ২.৫%
ফ্ল্যাট ডলার পরিমান $৯৫ পার অ্যাডাল্ট
$৪৭.৫০ পার চাইল্ড
ফ্যামিলি মেক্সিমামঃ $২৮৫ $৩২৫ পার অ্যাডাল্ট
$১৬২.৫০ পার চাইল্ড
ফ্যামিলি মেক্সিমামঃ $৯৭৫ $৬৯৫ পার অ্যাডাল্ট $৩৪৭.৫০ পার চাইল্ড
ফ্যামিলি ম্যাক্সিমামঃ $২০৮৫
ফাইলিং থ্রেশহোল্ডঃ আপনার বয়স এবং আপনার ফাইলিং স্ট্যাটাস (যেমনঃ সিঙ্গেল, মেরিড ফাইলিং জয়েন্টলি)অনুযায়ী নূন্যতম আয় যা ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য আবশ্যক।
উদাহরন হিসেবে বলা যেতে পারে, রহিম কোন ডিপেন্ডেন্ট ছাড়া একজন অবিবাহিত ব্যক্তি, যার ২০১৫ তে পুরো বছর কোন কোয়ালিফায়িং হেলথ ইন্স্যুরেন্স (মিনিমাম এসেনশিয়াল কভারেজ), অথবা কভারেজ এক্সেম্পশন ছিল না। ২০১৫ তে রহিমের বাৎসরিক আয় ৪০,০০০ এবং তার ফাইলিং থ্রেশহোল্ড ১০,৩০০।
ক্স ইনকাম ফর্মূলা ব্যবহার করে তার পেমেন্টের পরিমান নির্ধারন করার জন্য, ৪০,০০০(ইনকাম)থেকে ১০,৩০০ (থ্রেশহোল্ড) বাদ দিতে হবে। ফাইলিং থ্রেশহোল্ড এর অতিরিক্ত ইনকাম ২৯,৮৫০ এর ২% সমান $৫৯৭।
ক্স রহিমের ফ্ল্যাট ডলার অ্যামাউন্ট (উপরের বক্স অনুযায়ী) $৩২৫।
যেহেতু, রহিমের ফাইলিং থ্রেশহোল্ড এর অতিরিক্ত ইনকাম ২৯,৮৫০ এর ২% সমান $৫৯৭ এবং এটা রহিমের ফ্ল্যাট ডলার অ্যামাউন্ট $৩২৫ এর চেয়ে বেশী। রহিমকে বাৎসরিক $৫৯৭ অথবা প্রতি মাসের জন্য $৪৯.৭৫($৫৯৭এর ১/১২ সমান $৪৯.৭৫) পেনাল্টি দিতে হবে যেহেতু তার কোন কোয়ালিফায়িং হেলথ ইন্স্যুরেন্স (মিনিমাম এসেনশিয়াল কভারেজ), অথবা কভারেজ এক্সেম্পশন ছিল না।
অন্যভাবে বলা যেতে পারে, রহিম এবং জুলি বিবাহিত এবং তাদের ১৮ ইয়ারস এর নিচে দুটি সন্তান রয়েছে। ২০১৫ তে পুরো বছর পরিবারের সদস্যদের কোন কোয়ালিফায়িং হেলথ ইন্স্যুরেন্স (মিনিমাম এসেনশিয়াল কভারেজ), অথবা কভারেজ এক্সেম্পশন ছিল না। ২০১৫ এ রহিমের পারিবারিক বাৎসরিক আয় ৭০,০০০ এবং তার ফাইলিং থ্রেশহোল্ড ২০,৬০০।
ক্স ইনকাম ফর্মূলা ব্যবহার করে তার পেমেন্টের পরিমান নির্ধারন করার জন্য, ৭০,০০০ (ইনকাম)থেকে ২০,৬০০(থ্রেশহোল্ড) বাদ দিতে হবে। ফাইলিং থ্রেশহোল্ড এর অতিরিক্ত ইনকাম ৪৯,৭০০ এর ২% সমান $৯৯৪।
ক্স রহিম ও জুলির ফ্ল্যাট ডলার অ্যামাউন্ট(উপরের বক্স অনুযায়ী) $৯৭৫। অথবা $৩২৫ পার অ্যাডাল্ট, $১৬২.৫০ পার চাইল্ড।
যেহেতু, রহিমের ফাইলিং থ্রেশহোল্ড এর অতিরিক্ত ইনকাম $৪৯,৭০০ এর ২% সমান $৯৯৪ এবং এটা রহিমের ফ্ল্যাট ডলার অ্যামাউন্ট $৯৭৫ এর চেয়ে বেশী। রহিমকে বাৎসরিক $৯৯৪ অথবা প্রতি মাসের জন্য $৮২.৮৩ ($৯৯৪ এর ১/১২ সমান $৮২.৮৩) পেনাল্টি দিতে হবে যেহেতু তার কোন কোয়ালি ফায়িং হেলথ ইন্স্যুরেন্স (মিনিমাম এসেনশিয়াল কভারেজ), অথবা কভারেজ এক্সেম্পশন ছিলনা।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করুন: মোহাম্মদ হাসেম, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট এবং সার্টিফায়িং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, নিউইয়র্ক, ফোন : ৭১৮-২০৫-৬০৪০। www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV