Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ট্যাক্স রিটার্ন : এফবার এবং ফেটকা যেভাবে বিপদে ফেলবে

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: February 5, 2016 | 4:15 PM

ইয়াকুব এ খান, সিপিএ : ট্যাক্স রিটার্ন এ প্রবাসী বাংলাদেশী যারা আর্ন ইনকাম ক্রেডিট নিচ্ছেন কম আয়ের জন্য এবং আপনাদের কোয়ালিফাইড বেবি আছে তাদের জন্য এফবার এবং ফেটকা অনেক জরুরী ইস্যু।
এফবার এবং ফেটকা আপনাকে কিভাবে বিপদে ফেলবে। যদি আপনার ইনভেস্টমেন্ট ইনকাম (Interest, Divident, Gain, House Rent) $৩৪০০ বেশি হয় তাহলে আপনি আর্ন ইনকাম ক্রেডিট থেকে ডিসকোয়ালিফাই হবেন। এখন যারা দেশে ব্যাংক-এ টাকা রেখে ইন্টারেস্ট পাচ্ছেন তারা যখন এফবার এবং ফেটকা তাদের ইনভেস্টমেন্ট এর কথা রিপোর্ট করবেন তখন প্রশ্ন আসবে যে, আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে তবে তা থেকে আপনার ইনকাম কত বা ইন্টারেস্ট কত পেয়েছেন? এখন এফবার এবং ফেটকা তে রিপোর্টিং যাদের জন্য প্রযোজ্য তারা যদি এগুলো ফাইল না করেন তবে তাদের পেনাল্টি দিতে হবে দশ হাজার বা বেশি ডলারের। তারপর ফাইল করার পর প্রশ্ন আসবে সেগুলো ট্যাক্স রিটার্ন এ ইন্টারেস্ট ইনকাম হিসাবে রিপোর্ট করেছেন কি? আপনি ৩৪০০ ডলারের বেশি ইন্টারেস্ট বা ইনভেস্টমেন্ট থেকে ইনকাম রিপোর্ট করলে আপনি আর্ন ইনকাম ক্রেডিট -থেকে ডিসকোয়ালিফাইড হবেন।
এখন প্রশ্ন হল, যারা এতদিন কোন কিছু রিপোর্ট করেনি যেখানে আপনার আর্ন ইনকাম ক্রেডিট ডিসকোয়ালিফাইড-থাকা সত্ত্বেও আর্ন ইনকাম ক্রেডিট গ্রহণ করেছেন বা দেশের ইন্টারেস্ট, ডিভিডেন্ট প্রপার্টি সেল করে ক্যাপিটাল গেইন করেছেন, বা বাসা ভাড়া থেকে আয় এখারকার আয় মিলে সব খরচ বাদ দিয়ে ৩৪০০ ডলারের এর বেশি আয় করেছেন। আইআরএস যদি এসব তথ্য পায় তাহলে যাদের এই ধরনের দেশের আয় আছে তাদের বিগত বছরের যে আর্ন ইনকাম ক্রেডিট নিয়েছেন তা ইন্টারেস্ট এবং পেনাল্টিসহ ফেরত দিতে হবে।
আমি একজন সিপিএ হিসাবে বলব, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে কোন ট্যাক্স প্রফেশনাল এর কাছে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানেন। যাতে করে ভবিষ্যতে আপনার কোন ঝামেলা পোহাতে না হয়।
প্রবাসী বাংলাদেশীদের আমেরিকায় বসবাস করতে হলে অন্য সব আইন এর সাথে ট্যাক্স আইনগুলোও মেনে চলতে হবে। গ্লোবাল আয়ের উপর ট্যাক্সের বিষয়টি নতুন না। একজন সিটিজেন বা গ্রিনকার্ডধারী হিসেবে আপনাকে গ্লোবাল ইনকাম এর হিসাব আপনার ট্যাক্স দাখিল করতে হবে। আমরা সহজ কথায় বলতে পারি, আপনার বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে যদি কোন আয় থেকে থাকে যেমন বাড়ি ভাড়া, ইন্টারেস্ট ইনকাম, ব্যাংক বা অন্য ফাইনান্সিয়াল ইন্সটিটিউট, ব্যবসায় থেকে আয়সহ যে কোন ধরনের আয় -এটির অন্তর্ভুক্ত। আপনি অবশ্য এই আয় থেকে সব ধরনের খরচ বাদ দিতে পারবেন। যেমন আমরা যদি বাড়ি ভাড়ার কথা বলি। আপনি একটি বাসা ভাড়া দিয়ে আপনি মাসে ১০০০ ডলারের সমপরিমান ভাড়া পেয়েছেন, তাহলে বছরে ১২,০০০ ডলারের ভাড়া পেয়েছেন। এর থেকে যদি আপনি ব্যাংক ইন্টারেস্ট, রিপেয়ার্স, ক্লিনিং, ইউটিলিটি বিলস, ওয়াটার বিল, সাপ্লাই্সহ সব ধরনের খরচের জন্য আপনি ধরেন ৬০০ ডলার খরচ করছেন। এরপর আপনার বিল্ডিং এর জন্য ডিপ্রিসিয়েশন খরচও নিতে পারবেন সেটি হবে আপনার একটি নন ক্যাশ এক্সপেন্স। আপনি দেশে এই আয়ের জন্য ট্যাক্স ও প্রদান করেছেন। আপনার ইউএসএতে এই দেশের আয়ের জন্য যদি আপনার ৫০০ ডলার ট্যাক্স দিতে হয় কিন্তু আপনি হয়ত দেশে ৩০০ ডলার ট্যাক্স দিয়েছেন। সেক্ষেত্রে আপনার এডিশনাল ২০০ ডলার দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে অনেক ধরনের ব্যতিক্রম থাকে প্রতিটা আইনের মাঝে আবার অনেক ধরনের খরচ আছে যেগুলি ক্লেইম করা যায়- তাই কোন ট্যাক্স প্রোফেশনাল এর কাছে গিয়ে আপনারা অবশ্যই ট্যাক্স এডভাইস নিবেন।
যারা এফবার -এর রিপোর্টিং এর আওতায় পড়েন তারা অবশ্যই রিপোর্ট করবেন। যাদের কোন ফরেন ফাইনান্সিয়াল ইন্সটিটিউট এ ১০,০০০ ডলার জমা বছরের যে কোন সময়ে ছিল তারা এফবার এর আইন অনুসারে এই রিপোর্টিং এর আওতায় পড়েন। ফাইনান্সিয়াল ইন্সটিটিউট শুধু ব্যাংক না যে কোন ধরনের ইন্সটিটিউট with liquid cash like Bank, Mutual Fund, Post Office Fund, Stock Broker Account and so on. এটি জানুয়ারী থেকে ডিসেম্বর ক্যালেন্ডার হিসাবে ধরা হয়। কিন্তু রিপোর্ট করতে হবে পরের বছরের জুন ৩০ এর মধ্যে। যারা এই আইন অনুযায়ী রিপোর্ট করবেন না, তাদের ফাইন ১০ দশ হাজার থেকে ১০০,০০০ ডলারের উপর যেতে পারে । সেটি নির্ভর করবে, এটা কি willfull conduct কিনা নাকি অনিচ্ছাকৃত। আপনার ট্যাক্স ফাইল করতে বা এই বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন-
www.bsaefiling.fincen.treas.gov এই ওয়েব সাইটে। মনে রাখবেন এই ধরনের একাউন্ট থেকে ইন্টারেস্ট আয়গুলি অবশ্যই আপনাকে আপনার ট্যাক্স রিপোর্ট করতে হবে।
এফবার -২০১০ আইনের আওতায় ফরেন ফাইন্সানিয়াল ইন্সটিটিউট যদি কোনো ইনডিভিজুয়্যাল এর ক্ষেত্রে ৫০,০০০ ডলারের উপরে বছর শেষে, অথবা ৭৫,০০০ ডলারে পৌছে যায় বছরের যেকোন সময়ে, তাহলে তারা এই রিপোর্টিং এর আওতায় পড়বেন। বিবাহিতদের জন্য সেটি হবে ডবল।
ফেটকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলিং-এর সময় রিপোর্ট করতে হবে যদি আপনি এর আওতায় পড়েন। তাই এটি ফাইল করার এবং আপনার ট্যাক্স ফাইলিং এর সময় একই। ফেটকা রিপোর্ট না করলে ১০,০০০ ডলার বা তারও বেশি প্যানাল্টি দিতে হবে পারে।
মূলকথা হলো- গ্লোবাল ইনকাম -এফবার এবং ফেটকা এর বিষয়ে প্রবাসীদের আরো বেশী সচেতন হতে হবে। সেজন্যে প্রফেশনাল ও অভিজ্ঞতা সম্পন্ন ট্যাক্স এডভাইজারের সাথে পরামর্শের বিকল্প নেই।
আমার এই লেখাটি প্রকৃত বিষয়ে শুধু বেসিক ধারণা দেয়ার জন্যে। স্বল্প কথায় পুরোপুরি বলা সম্ভব নয়। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন : ফোন : ৩৪৭-২০০-৪৭৮১।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV