Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পাবলিক স্কুলের রিজেন্ট সেট পরীক্ষায় যেভাবে ভালো গ্রেড পাওয়া যায়

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: February 5, 2016 | 4:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক পাবলিক স্কুলের রিজেন্ট ও সেটের প্রস্তুতি বিষয়ক এক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় গত শনিবার বিকেলে। জ্যাকসন হাইটস লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে রিজেন্ট এবং সেট পরীক্ষায় কিভাবে ভালো গ্রেড পাওয়া যায় সে বিষয়ে আলোকপাত করা হয়। নিউইয়র্ক সিটি স্কুল শিক্ষক ও মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন এই সেমিনারে মূল বিষয়ের ওপর আলোকপাত করেন। কিভাবে রিজেন্টস পরীক্ষায় সকল বিষয়ে অনুশীলনের পরিকল্পনা করতে হয়, পরীক্ষার পূর্বে কিভাবে প্রস্তুতি নিতে হয় এবং কিভাবে অনুশীলনের সময় সম্প্রসারণ করা যায় সেমিনারে সে বিষয়ে বিস্তারিত জানান কি নোট স্পিকার শেখ আল মামুন। কুইন্স লাইব্রেরি কর্তৃক সংগৃহীত ফি দ্বারা পরিচালিত হয় এই ওয়ার্কসপটি। কুইন্স লাইব্রেরির লাইব্রেরিয়ান সেলিনা শারমিনের পরিচালনায় উল্লেখ্যযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অংশগ্রহণে এই সেমিনারে শেখ আল মামুন বলেন, নিউইয়র্কে স্পেশালাইজড স্কুলের সংখ্যা মাত্র ৯টি। এ স্কুলগুলো হচ্ছে দি ব্রঙ্কস হাই স্কুল অব সাইন্স, দি ব্রুকলীন ল্যাটিন স্কুল, ব্রুকলীন টেকনিক্যাল হাই স্কুল, দি সিটি কলেজ অব নিউইয়র্ক, এ্যাট লেমেন কলেজ, ইয়র্ক কলেজ, স্ট্যাটেন্ট আলইল্যান্ড টেকনিক্যাল কলেজ, স্টাইভেসেন্ট হাই স্কুল লাগোয়াডিয়া হাই স্কুল। শেখ আল মামুন বলেন, এ সব স্পেশাল হাই স্কুলের আসন সংখ্যা খুবই সীমিত। প্রতি বছর স্পেশাল স্কুলগুলোতে ভর্তি হবার জন্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। যার মধ্য থেকে মাত্র ৫ হাজার ছাত্রছাত্রী ভর্তি হবার সুযোগ পায়। ব্রঙ্কস সাইন্সে সুযোগ পায় ৯ শ ছাত্রছাত্রী, স্টাইভেসেন্ট সুযোগ পায় ৯ শ ছাত্রছাত্রী, ব্রুকলীন থেকে সুযোগ পায় ১ হাজার ছাত্রছাত্রী, সিটি কলেজে ৯ শ থেকে ৫ শ এবং ব্রুকলীন লেটেনে ৯ শ ছাত্রছাত্রী। এ পরীক্ষায় প্রায় ১০০টির মত প্রশ্ন থাকে যা ২ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তিনি বলেন, রিজেন্ট পরীক্ষা অক্টোবরে অনুষ্ঠিত হয়, যে সব ছাত্রছাত্রী অষ্টম গ্রেডে যায় তারাই এই পরীক্ষায় অংশ নেয়। শেখ আল মামুন বলেন, এই পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হলে ৭ গ্রেড থেকেই প্রস্তুুতি শুরু করতে হবে এবং ২২টি ক্লাশ নিতে হবে। ম্যাথ এবং সাইন্সের উপর জোর দিতে হবে। ম্যাথ এবং সাইন্সের পাশাপাশি ইতিহাস ও ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, এ পরীক্ষায় পাশের জন্য প্রয়োজন ভাল জিপিএ, এসএটিতে ভাল করা, এপি কোর্সে ভাল করা এবং এক্সট্রা ক্যারিকুলামে ভাল রেজাল্ট করা। স্পেশাল স্কুলে ভাল রেজাল্ট করলে ছাত্রছাত্রীরা ফ্রি বা স্কলারশীপ নিয়ে ভাল কলেজে পড়ার সুযোগ পাবে। তিনি বলেন, এ বছর পুরানো নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ বছরের পর থেকে নতুন নিয়মে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী এ পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও নতুন পরীক্ষায় অর্ধেক প্রশ্নের জন্য ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
তিনি বলেন, এ সব স্পেশাল স্কুলে ভর্তি হবার সুযোগ পেলে তারা ভবিষ্যতে ভাল কলেজে যাবার সুযোগ পায়। রেজাল্ট ভাল করতে হলে বাবা-মাকে শিশুদের সঠিক পথে পরিচালিত করতে হবে। এসএটি পরীক্ষায় ভাল করতে হবে। এসএটি পরীক্ষায় ভাল করতে হলে লাইব্রেরিতে আসতে হবে, অনলাইনে সমস্ত নির্দেশনা এবং বই রয়েছে। ইন্টারনেট থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে নিজ নিজ ছেলেমেয়েদের তৈরি করতে হবে। তিনি বলেন, এ বিষয়ে যাদের সঠিক ধারণা নেই তাদের সন্তানদের টিউটোরিয়ালে ভর্তি করানো যেতে পারে। তিনি বলেন, স্পেশাল স্কুলে ভর্তি করানোর জন্য ছাত্রছাত্রীদের মত অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। অভিভাবকরা সঠিক গাইডের বা শিক্ষকের ভূমিকা পালন করতে পারেন।

আরো তথ্যের জন্য টেলিফোনে যোগাযোগ করা যেতে পারে :917-561-1090

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV