Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মূলধারার নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রঙ্কসে হেইট ক্রাইমের বিরুদ্ধে সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: February 5, 2016 | 5:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল ‘বাক’ আয়োজিত টাউন হল মিটিংয়ে মূলধারার নেতৃবৃন্দ সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সম্প্রতি নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্থানে হেইট ক্রাইমের শিকার মুসলমানদের সমর্থনে এ মিটিংয়ের আয়োজন করা হয় পার্কচেস্টারের আল ইমাম ইসলামিক সেন্টারের মিলনায়তনে। জনসচেনতা সৃষ্টিতে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় গত ৩১ জানুয়ারি রোববার। বাকের সভাপতি কমিউনিটির পরিচিত মুখ আইনজীবী এন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক নজরুল হকের পরিচালনায় এ টাউন হল মিটিংয়ে স্কট স্ট্রিঙ্গার, সেপুলভেদা, ফেলিসিয়া স্মীথ, ডেইজী খান, এন মজুদার ছাড়াও বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম আজির উদ্দিন, উইমেন্স ইসলামিক ইনিশিয়াটিভের এলডো পেরেজ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদের ইমাম মাসুদ ইকবাল, বাংলাবাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম ইয়াহহিয়া, ব্রঙ্কস ইসলামিক সোসাইটির ড. শফিক মোহাম্মদ, ডাইরেক্টর অব ইন্টার ফেইথ সেন্টারের ইমান বুকাডুম, ডাইরেক্টর অব ইন্টারন্যাশনাল একশন সেন্টারের সারা ফাউন্ডার, ডাইরেক্টর অব মুসলিম এনওয়াইপিডির লে. কাইয়ুম খান, পিপলস পাওয়ার এসেম্বলির টনি মারফি, ব্রঙ্কস ইউনাইটেড ফর জাস্টিসের আয়েশা রড্রিগেজ, ওয়াই একাউন্টটেবিলিটির শ্যারন জোনস, ইরিকা আইজাক, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কম্পট্রলার স্কট স্ট্রিঙ্গার বলেন, এই সিটিতে বাস করছেন নানা দেশের নানা বর্ণের নানা গোত্রের মানুষ। আমরা চাই সামাজিক সহাবস্থান আরো জোরদার হোক, সুমধুর হোক। এসেম্বলিম্যান সেপুলভেদা বললেন, চলুন আমরা পথচলা শুরু করি এক সাথে। বাক’র সভাপতি আইনজীবী এন মজুমদার বললেন, আসুন সবাই এক সুরে এক ভাষায় কথা বলি।
বক্তারা আমেরিকান মুসলমানদের সমর্থন জানিয়ে বলেন, সন্ত্রাসী সব সময়ই সন্ত্রাসী। যে কোনো ধর্মের, যেকোনো গোত্রের হতে পারে। ইমিগ্র্যান্টদের এই দেশে বিশ্বের প্রতিটি দেশের লোক বসবাস করছে একজন গর্বিত আমেরিকান হয়ে। এখানে সে তার নিজস্ব কালচারচর্চা করছে আমেরিকান কালচারের পাশাপাশি। একই ছাদের নিচে একেক জন একেক ধর্ম পালন করছে সহাবস্থানে থেকে। কেউ তাতে বাধাও দেয়া না, বিঘœ সৃষ্টি করার কথা কেউ ভাবেও না। বক্তারা বলেন, ‘এটাই আমেরিকার বিউটি’। এই জন্যই আমেরিকার গণতন্ত্র আজ বিশ্বে আলোচিত। গুটি গুয়েক বিচ্ছিন্ন সন্ত্রাসীর কর্মকান্ডে এটা নষ্ট হবে না। বক্তারা আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা শান্তির ব্রিজ তৈরি করি নিজেদের মধ্যে। বাক’র এই আয়োজনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রিয়মুখ অবদুর রহিম বাদশা, আলহাজ্ব গিয়াস উদ্দিন, বাছির খান, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, অধ্যাপক খলিলুর রহমান, সারওয়ার জাহান নাহিন, সাখাওয়াত আলী, এ ইসলাম মামুন, আলমাস আলী, মনজুর চৌধুরী জগলুল, বোরহান উদ্দিনসহ সদ্য হেইট ক্রাইমের শিকার মুজিবুর রহমানসহ অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ