নিউইয়র্কের ম্যানহাটানে একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে একজন নিহত, দু’জন আহত
নিউইয়র্ক: নিউইয়র্কের ম্যানহাটানে নির্মাণ কাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। শুক্রবার সকালে তুষারঝড়ের মধ্যে শহরতলীর রাস্তায় দাঁড় করানো সারি সারি গাড়ির ওপর ক্রেনটি ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটির ফায়ার সার্ভিস। রয়টার্স । ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। মারাত্মকভাবে জখম দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং আরেকজন সামান্য আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় আরও মানুষ আহত হয়েছে এবং অনেক গাড়িতে চাপা পড়ে আছে। ঝড়ো হাওয়ার কারণে ক্রেনটি ভেঙে পড়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বাতাসের কারণে কর্মীরা ক্রেনটিকে নিচে নামানোর সময় এটি উল্টে পড়ে। তবে কোনও নির্মাণকর্মী এ ঘটনায় আহত হয়নি। প্রতিবেদনে বলা হয়, ক্রেনটি কয়েক শ’ ফুট লম্বা। ফলে এটি শহরের একটি ব্লকেরও বেশি জায়গার রাস্তাজুড়ে পড়ে আছে। এতে করে শহরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে আরো বলা হয়, ক্রেনটির একপাশে লেখা রয়েছে ‘বে ক্রেন’। এটি দিয়ে কি ধরনের কাজ করা হচ্ছিল তা স্পষ্ট জানা যায়নি। এ ব্যাপারে দুর্ঘটনাস্থলের কাছেই কর্মরত এক নির্মাণকর্মী বলেন, ক্রেনটি পড়ে যাওয়ার সময় তিনি অনেক জোরে একটি শব্দ শুনতে পান। মাটিও কেঁপে ওঠে। নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেনের শব্দ ৫০০০ ফুট দূর থেকেও শোনা গেছে। এ ঘটনার পর নিউইয়র্ক শহরের সব ক্রেন নিচে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ