Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসেসিয়েশনের জমকালো অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: February 6, 2016 | 9:15 AM

ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ইনক (জেবিবিএ) এর অভিষেক। স্থানীয় সময় ৫ ফেব্রুয়ারী শুক্রবার রাতে নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীদের বৃহৎ এ সংগঠনের নেতারা অভিষিক্ত হন। এ সময় দু’বছরের (২০১৬-২০১৭) জন্য নির্বাচিত নতুন কমিটির ১৫ কর্মকর্তার সবাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিইউয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ শামীম আহসান এনডিসি। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারা, কমিউনিটি, সামাজিক সংগঠনের নেতাসহ সংগঠনটির বর্তমান এবং সাবেক নেতারা বক্তব্য রাখেন।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবিবিএ সভাপতি জাকারিয়া মাসুদ জিকো। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মেহদী হাসান, পবিত্র গীতা পাঠ করেন সুবল দেবনাথ। ভায়োলিন বাজিয়ে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জুহায়ের আলম জিসান।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়ার সহ সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেবিবিএ সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, মূলধারার রাজনীতিক আইনজীবি এন মজুমদার, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, নির্বাচন কমিশনার কাজী মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নিউইয়র্ক সিটির সাবেক কম্পটোলার জন লু, এসেম্বলীম্যান উইলিয়াম কোর্টন, মার্কিন আইনজীবি সিগ্যাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চালিকা শক্তি হিসেবে কাজ করছেন। উল্লেখযোগ্য অবদান রাখছেন। তিনি প্রবাসীদের আমেরিকার মূলধারার রাজণীতিতে আরও বেশী সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর ফলে তারা বাংলাদেশের স্বার্থ রক্ষায় আরও বেশি ভূমিকা পালন করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে কনসাল জেনারেল শামীম আহসান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৬ বিলিয়ন ডলারের বানিজ্যিক সম্পর্ক রয়েছে। এখানকার বাংলাদেশী ব্যবসায়ীরা এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিরাট ভূমিকা পালন করতে পারেন। দুই দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করতে বাংলাদেশ সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে জ্যাকসন হাইটস এর ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১ লাখ ডলারের সহায়তা তহবিল সৃষ্টি করার প্রস্তাব করা হয়।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজসেন এসেসিয়েশনের বহুল আলোচিত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কার্যকরী কমিটির ১৫টি পদে জিকো-তারেক প্যানেল এবং দিদার-কামরুল প্যানেলের ৩০ জন এবং সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জিকো-তারেক প্যানেল থেকে বিজয়ী হন : সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সহ-সভাপতি মোল্লা এম এ মাসুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান খান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, আপ্যায়ানও সাংস্কৃতিক সম্পাদক মো: হাসান জিলানী এবং কার্যকরী সদস্য আব্দুল আলিম ও মো: আলী লিয়াকত।
দিদার-কামরুল প্যানেল থেকে বিজয়ী হন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, কোষাধ্যক্ষ মো: সেলিম হারুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা এবং কার্যকরী সদস্য কামরুজ্জামান বাচ্চু, শেখ এম হোসাইন মোশাররফ ও এসএমএ হাসান।
অভিষেক শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দেশ ও প্রবাস জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV