নিউইয়র্কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ’র অভিষেক অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত : সংখ্যালঘুর ক্ষমতায়ন ছাড়া বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যা সমাধান সম্ভব নয়
ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংখ্যালঘুর ক্ষমতায়ন ছাড়া বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি বলেন, পাকিস্তান আমলের মত দু’জন হাফমন্ত্রী দিয়ে ক্ষমতায়ন হয় না। স্থানীয় সময় ৭ ফেব্রুয়ারী রোববার নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ’র নতুন অনুমোদিত কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, এখনই শেষ কথা বলে দিয়েন না, দক্ষিন এশিয়া এসময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা। মনে রাখতে হবে সরকার কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। হেফাজতের কথা ভুলে গেছেন? যুদ্ধপরাধীদের বাঁচানোর জন্যে আপনাদের আমেরিকা থেকে ফোন যায়, তৃতীয় বিশ্বের একটি দেশের একজন প্রধানমন্ত্রী কতটা সাহসী হলে সব বাধা উপেক্ষা করে গিয়ে যেতে পারেন তা বুঝতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি নবেন্দু বিকাশ দত্ত। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ঐক্য পরিষদ ইউএসএ’র চেয়ারম্যান এটর্নী অশোক কর্মকার, সদস্য সচিব চন্দন দত্ত, সভাপতি জেমস রায় ও নয়ন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক স্বপন দাস।
অনুষ্ঠানে ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, এসময়ে সারা বিশ্ব উত্তাল। মানবাধিকারের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। ইউরোপে জীবন বাঁচানোর জন্যে সিরীয় শরণার্থীরা ঢুকছে। মনে পরে ১৯৭১-এর কথা? সুরঞ্জিত সেনগুপ্ত তার বক্তব্যে ঐক্য পরিষদের নেতা শিতাংশু গুহ-এর প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ঐক্য তো হয়ে গেল, কিন্তু কিছু লোক তো এখনো বাইরে আছে, তাদেরও আনেন। অনুষ্ঠানে সৌজন্যমূলক বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কনসাল জেনারেল শামীম আহসান।
অনুষ্ঠানে ঐক্য পরিষদের বক্তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেন। এতে প্রায় ২শ’ প্রবাসী যোগ দেন। এতে মিশনের বিডি মিত্র, শিতাংশু গুহ, রমেশ নাথ, মহিউদ্দিন আহমদ, ডা. প্রভাত দাস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে একটি স্মরনিকা প্রকাশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, অতি সম্প্রতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ’র ১০১ সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।
এক সপ্তাহের সফরে নিউইয়র্কে সুরঞ্জিত সেন গুপ্ত
এক সপ্তাহের সফরে নিউইয়র্কে এসেছেন বর্ষীয়ান সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। স্থানীয় সময় ৭ ফেব্রুয়ারী রোববার সকালে জেএফকে এয়ারপোর্টে পৌছলে তাকে সেখানে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতারা। তার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এবং সাভার থেকে নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনাম। সুরঞ্জিত সেনগুপ্ত ৮ ও ৯ ফেব্রুয়ারী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত মাদক সমস্যা সংক্রান্ত এক সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
নিউইয়র্কে এসে ব্যস্ত সময় কাটাচ্ছেন বর্ষীয়ান সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। এদিন সকালে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত এক প্রাত:ভোজে যোগ দেন তিনি। এস্টোরিয়ার খ্যাতনামা বাংলাদেশী রেস্টুরেন্ট আলাউদ্দিনে আয়োজিত এ প্রাত:ভোজে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, উপদেষ্টা রমেশ নাথ ও হাকিকুল ইসলাম খোকন, জালালাবাদ এসাসিয়েশনের সভাপতি বদরুল খান, নিউইয়র্ক স্টেট আওযামীলীগের ভাইস প্রেসিডেন্ট শেখ আতিক, সদস্য শাহাদাত হোসেন, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সভাপতি সুবল দেবনাথ, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১৫ ফেব্রুয়ারী সুরঞ্জিত সেন দেশে ফিরে যাবার কথা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ তাকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes