Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন জেব বুশ

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: February 21, 2016 | 12:44 AM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন রিপাবলিকান দলের বহুল আলোচিত জেব বুশ। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে দলের তিনটি রাজ্যের প্রাইমারি অথবা ককাস নির্বাচন। এর কোনটিতেই তিনি বিজয়ী হতে পারেন নি। শুধু তা-ই নয়, তিনি কড়া প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ শনিবার অনুষ্ঠিত হয় সাউথ ক্যারোলাইনায় ভোট। সেখানে তিনি চতুর্থ স্থান অর্জন করেন। এরপরই সমর্থকদের উদ্দেশে আবেগ তাড়িত জেব বুশ বলেন, আজ থেকে আমি আমার নির্বাচনী প্রচারণা বাতিল করলাম। উল্লেখ্য, প্রাইমারি নির্বাচন শুরুর আগে পর্যন্ত তাকে রিপাবলিকান দলের অন্যতম শক্তিধর প্রার্থী হিসেবে গণ্য করা হতো। একদিকে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে, অন্যদিকে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই। তার পক্ষে প্রচারণায় নেমেছিলেন ভাই জর্জ ডব্লিউ বুশ পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা হলো না। গণতান্ত্রিক আমেরিকায় বংশগত পরিচয় কোন প্রভাবই ফেলতে পারে নি। প্রথম দুটি রাজ্যে জেব বুশ হেরে গেলেও তার আশা জাগিয়ে রেখেছিল সাউথ ক্যারোলাইনা। কিন্তু সেখানে তিনি চতুর্থ স্থান অর্জন করেন। এরপরই জেব বুশ বলেন, আইওয়া, সাউথ ক্যারোলাইনা, নিউ হ্যাম্পশায়ারের মানুষ তাদের মত জানিয়ে দিয়েছেন। আমি তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আমি একটি অবিশ্বাস্য জীবন পেয়েছি। সেই জীবন জনগণের সেবা করাই উদ্দেশ্য। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV