প্রি-কেজিতে শিশুদের নিবন্ধনের অনুরোধ নিউইয়র্ক সিটি মেয়রের : ৪ মার্চ নিবন্ধন শেষ
প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিশুদের প্রি-কেজি শ্রেণীতে নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও। গত সোমবার ব্রোকলিনের উইন্ডসোর টেরাস বিশপ ফোর্ড ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শিশুদের প্রি-কিন্ডারগার্টেনে ভর্তির জন্য গত বছরের সেপ্টেম্বরে নিবন্ধন শুরু হয়। শেষ হবে আগামী ৪ মার্চ। এ পর্যন্ত ৬৮ হাজার শিশুর নিবন্ধন করা হয়েছে। যা গত দুই বছরে তুলনায় দ্বিগুণেরও বেশি। এরপরও যেসব অভিভাবক তাদের ছেলে-মেয়েদের নিবন্ধন করেননি তাদেরকে নির্ধারিত সময়ে নিবন্ধন করার অনুরোধ করেন ব্লাসিও। এজন্য অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ৩১১ নম্বরে ফোন করার পরামর্শ দেয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী