Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন নাগরিকদের ফের ভ্রমণ সতর্কতা বাংলাদেশে

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: February 26, 2016 | 4:09 AM

মার্কিন নাগরিকদের জন্য ফের ভ্রমণ সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, তাদের কাছে নিশ্চিত খবর রয়েছে, এখানে বিদেশিদের ওপর আরও হামলা হতে পারে। ‘ম্যাসেজ ফর ইউএস সিটিজেন, ট্রাভেল এলার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গতকাল জারি করা ওই বার্তার শুরুতে বলা হয়, বাংলাদেশে চলমান বিভিন্ন চরমপন্থি আক্রমণের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের সতর্ক করছে। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দুজন বিদেশি  নাগরিককে গুলি করে হত্যাসহ ধর্মীয় সমপ্রদায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর বোমা ও উগ্রপন্থিদের আক্রমণের ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট- আইএস প্রকাশ্য ঘোষণা দিয়ে অনেক ঘটনার দায় স্বীকার করেছে। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশে আল কায়দার প্রতিনিধিত্বের দাবিদার কয়েকটি গোষ্ঠীও মার্কিন এক ব্লগার খুনসহ দেশের লেখক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হুমকির দায় স্বীকার করেছে। ভ্রমণ সতর্কবার্তায়- বাংলাদেশ সরকারের উদ্যোগের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। বলা হয়, চরমপন্থিদের ধরতে ও নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিবছর হাজার হাজার মার্কিন নাগরিক কোনো দুর্ঘটনা ছাড়াই বাংলাদেশ সফর করছেন। এরপরও মার্কিন নাগরিকদের উচিত পূর্ব সতর্কতা গ্রহণ করা, সতর্ক থাকা ও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা। ভ্রমণ সতর্কবার্তায়, মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবার এবং মার্কিন নাগরিকদের সর্বাবস্থায় সতর্কতা গ্রহণের আগের পরামর্শ বহাল রাখা হয়েছে। গত ১০ই নভেম্বরের পর বৃহস্পতিবার জারি করা নতুন বার্তায় ব্যাপক জনসমাগমের স্থানে যাওয়া, পায়ে হাঁটা, বাইসাইকেল, মোটর সাইক্ল রিকশা এবং খোলা যে কোনো পাবলিক বাহনে চড়তে বারণ করা হয়েছে। একই সঙ্গে যে কোনো  বড় জমায়েত, সেটি হোক আন্তর্জাতিক কোনো হোটেলে আয়োজিত অনুষ্ঠান তা-ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও নাগরিকদের এড়িয়ে চলতে বলা হয়েছে। সতর্কবার্তাটি আগামী পহেলা মে পর্যন্ত বহাল থাকবে বলে উল্লেখ রয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV