নিউইয়র্কে বাংলাদেশীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড
নিউইয়র্ক : শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডে নিউইয়র্কে এক বাংলাদেশীর বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সন্ধ্যা ৬টার দিকে জ্যামাইকার ১৪৩ স্ট্রিটের ৮৭৩৯ নম্বর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। অাগুন লাগার সময় ওই বাড়িটির মালিক জাহাঙ্গীর আলম বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের একাধিক ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের স্ত্রীর ছোট বোন আবিদা সুলতানা রুমি জানান, আগুন পুরোপুরি নিভে গেছে। তবে এখনো ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ তাদের কাউকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। তবে বাইরে থেকে অগ্নিকান্ডের ভয়াবহতা বোঝা না গেলেও বাড়ির ভেতরের সব জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, অগ্নিকান্ডের শিকার জাহাঙ্গীর আলম নিউইয়র্কের বিশিষ্ট কমুউনিটি এ্যাক্টিভিষ্ট মৌলভীবাজারের আব্দুল জলিলের জামাতা বলে। বাংলাদেশে তার বাড়ি সিলেটের মৌলভীবাজারে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!