Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকায় বিয়ে করলেন প্রীতি জিনতা

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: March 1, 2016 | 3:36 PM

এক বছর ধরেই শোনা যাচ্ছিল শিগগিরই বিয়ে করছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রীতি জিনতা। সর্বশেষ তারিখও ঘোষণা হয়েছিল যে, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমেরিকায় বিয়ে করছেন তিনি। কিন্তু নিজের বিয়ের এমন গুঞ্জনে রীতিমত মিডিয়ার উপর ক্ষোভ ঝেড়ে সেসময় সবার উদ্দেশ্যে প্রীতি বলেছিলেন ‘আমার বিয়েটা আমাকেই করতে দিন’। শেষ পর্যন্ত সেটাই করলেন প্রীতি। কাউকে না জানিয়ে গোপনে আমেরিকায় গিয়ে নিজের বিয়ের কাজটি সেরে ফেললেন। দীর্ঘদিনের  প্রেমিক জেনে গুডেনাফকে বিয়ে করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। ২৯শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের একটি গির্জায় খ্রিস্টান রীতিতে বিয়ে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা, তাদের আত্মীয়স্বজন, কাছের বন্ধুরা এবং বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী ইন্টেরিয়ার ডিজাইনার সুজান খান ও ডিজাইনার সুরিলি গোয়েল। বিয়ের খবরে প্রীতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। বর্ষীয়ান অভিনেতা কবির বেদি টুইটারে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা রইলো আমার বন্ধু। আশীর্বাদ করি জেনেকে নিয়ে সুখী হও’। টুইটারেই নৃত্য পরিচালক ফারাহ খান লিখেছেন, ‘প্রীতি, তোমার বিয়েতে মধুর অভিনন্দন রইলো। ভারত থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা ও শুভকামনা’। আগামী মাসে মুম্বইয়ে হিন্দু রীতিতে আবার বিয়ে করবেন প্রীতি-জেনে। রাজপুত ঢঙে সংগীত, মেহেদি ও বিয়েসহ গোটা আয়োজন সাজানো হবে টানা তিন দিনের জন্য। এরপর তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে জমকালোভাবে। এখানে নিমন্ত্রণ করা হবে বলিউড তারকাদের। জেনের আগে শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে কয়েক বছর চুটিয়ে  প্রেম করেছেন প্রীতি। দু’জনই আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক হলেও তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। জেনে হলেন যুক্তরাষ্ট্রের এনলাইন এনার্জি নামের একটি জলবিদ্যুৎ  প্রতিষ্ঠানের সহ-সভাপতি (ফিন্যান্স)। আমেরিকায় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় প্রীতির। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে মন দেয়া-নেয়ার সম্পর্ক গড়ে ওঠে। এর সফল সমাপ্তি হলো বিয়ের মধ্য দিয়ে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV