আবারও ধনীদের তালিকার শীর্ষে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মানবতাবাদী বিল গেটস বিশ্বের ধনীদের তালিকায় আবারও এক নম্বর অবস্থানে রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন (সাত হাজার ৫০০ কোটি) ডলার।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করেছে।
গত ২১ বছরে ১৭ বারের মতো বিল গেটস শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পেলেন। যদিও গত ১২ মাসে তিনি ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সম্পদ খুইয়েছেন।
শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে স্পেনের আমানসিও ওরতেগা (৬৭ বিলিয়ন ডলার), তৃতীয় যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট, মেক্সিকোর চতুর্থ কার্লোস স্লিম হেলু ও পঞ্চম অ্যামাজনের জেফ বেজোস।
ধনকুবেরদের মধ্যে সবচেয়ে উন্নতি হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের, ১৬তম স্থান থেকে তিনি এবার ষষ্ঠ অবস্থানে এসেছেন। তাঁর সম্পদের পরিমাণ ১১ দশমিক ২ বিলিয়ন ডলার।
নিউইয়র্কভিত্তিক ধনকুবেরদের মধ্যে শীর্ষে রয়েছেন মাইকেল ব্লুমবার্গ, যাঁর সম্পদমূল্য ৪০ বিলিয়ন ডলার।
এ ছাড়া রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সম্পদমূল্য ৪ দশমিক ৫ দশমিক বিলিয়ন ডলার। তিনি তালিকার ১০০ জনের মধ্যে স্থান পাননি।
এ নিয়ে ৩০ বারের মতো ধনীদের তালিকা প্রকাশ করল ফোর্বস। এতে এক হাজার ৮২০ জনের নাম উল্লেখ রয়েছে। এর আগে ২০১৪ সালে রেকর্ড এক হাজার ৮২৬ জনের নাম ছিল।
এবারের (২০১৫) তালিকা থেকে ২২১ জনের নাম ঝরে গেছে। এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছে ১৯৮ জনের নাম।
সবচেয়ে নবীন ও কনিষ্ঠ ধনকুবের হিসেবে তালিকায় রয়েছে নরওয়ের ১৯ বছর বয়সী তরুণ আলেক্সান্দারা আন্দ্রেসেনের নাম।নয়া দিগন্ত
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া