Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মিলেনিয়াম টিভি ইউএসএ’র ব্রুকলিন শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: March 2, 2016 | 11:03 PM

03032016_01_MELINIUM_TVনিউইয়র্ক: প্রবাসে ব্রুকলিনবাসী বাঙালির সাফল্য, সংগ্রাম এবং অর্জনের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরবার লক্ষ্যে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসে যাত্রা শুরু করল মিলেনিয়াম টিভি ইউএসএ’র ব্রুকলিন শাখা। গত ২৮ ফেব্রুয়ারী ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসে বাউন্ড ফর সাকসেস টিউটরিং সেন্টারের অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি ইউএসএ’র চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নুর, মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর নুর মোহাম্মদ, মিলেনিয়াম টিভি ইউএসএ’র ডিরেক্টর নিশাত নুর, মিলেনিয়াম টিভি ইউএসএ’র চিফ এডিটর সাখাওয়াত হোসেন সেলিম, মিলেনিয়াম টিভি ইউএসএ’র উপদেষ্টা দিমা নেফারতিতি এবং মিলেনিয়াম টিভির ব্রুকলিন শাখার জয়েন্ট ব্যুরো চিফ, বাউন্ড ফর সাকসেস টিউটরিং সেন্টারের যুগ্ম কর্ণধার বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ মাহাব এবং মাইনুল আলম বাপ্পি, মিলেনিয়াম টিভি ইউএসএ’র মার্কেটিং এক্সিকিটিভ কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নুর মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রুকলিনস্থ রিহ্যাব কেয়ার এবং পান্ডা লার্নিং এর কর্ণধার জুডি স্ত্রসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী এক্সচেঞ্জ ব্রুকলিন শাখার ম্যানেজার এ এইচ খন্দকার জগলু, নোয়াখালী সমিতির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মানিকি, কাদের মিয়া ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্র প্রজন্ম লীগের প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবুল খায়ের, বাংলা গ্রোসারির সত্ত্বধিকারী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রুকলিন বাঙালীসহ অন্যান্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্রুকলিনের স্বনামখ্যাত টিউটরিং সেন্টার বাউন্ড ফর সাকসেসের শিক্ষক ফাহাদ, ফারিয়া, আমরিন, নাসরিন মালিক, শেলী রিজওয়ানাসহ বাউন্ড ফর সাকসেস এর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সভাপতির ভাষণে মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট নুর মোহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উত্সারিত হৃদয় নিংড়ানো সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিশ্বজুড়ে বাংলা – এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে কাজ করে যাচ্ছে মিলেনিয়াম টিভি। প্রবাসী বাঙালি তথা সকল বাঙালির সাফল্য-সংগ্রাম-বিজয়ের গল্প সারা বিশ্বজুড়ে সম্প্রচার করাই মিলেনিয়াম টিভির লক্ষ্য। বিশ্বের যেখানেই বাঙালি, সেখানেই মিলেনিয়াম টিভি। আজ আমরা এসেছি আমাদের ব্রুকলিনের সম্মানিত বাঙালি ভাইদের সাথে একযোগে কাজ করবার শুভ সূচনা করতে। ব্রুকলিনের প্রতিটি বাঙালি ভাই-বোনের সাফল্য সংগ্রামের বিজয়গাঁথা আমাদের ব্রুকলিন ষ্টুডিও থেকে আমরা সরাসরি তুলে ধরতে চাই কমিউনিটি, দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে। তিনি বলেন, মিলেনিয়াম টিভি একটি চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল। আমাদের রয়েছে বাংলা এবং ইংরেজি ভাষায় ২৪ ঘন্টার সংবাদ-বিশ্ব সংবাদ, কমিউনিটি সংবাদ শিরোণামসহ ভিন্নধর্মী শিক্ষামূলক-উন্নয়নমূলক-ধর্মীয়-বিনোদনমূলক অনুষ্ঠান এবং মূলধারা, দেশ ও কমিউনিটির সাথে সেতুবন্ধন সৃষ্টিকারী ভিন্নধর্মী টক-শো এবং অনুষ্ঠান। আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সবাই। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই ব্রুকলিনে আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি প্রসারের অন্যতম আয়োজক টিউটরিং সেন্টার বাউন্ড ফর সাক্সেসের যুগ্ম কর্ণধার মোহাম্মদ মাহাব এবং মাইনুল আলম বাপ্পিকে যারা ব্রুকলিন কমিউনিটির সাথে মিলেনিয়াম টিভির সেতুবন্ধনে অগ্রণী ভ’মিকা পালন করছে। আমি ধন্যবাদ জানাই এই ব্রুকলিন কমিউনিটির প্রত্যেক সম্মানিত নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাই-বোনদের। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করি এবং সারা পৃথিবীকে জানাই প্রবাসী বাঙালির গৌরবের গল্পগাঁথা।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুডি স্ত্রসেল বলেন, ‘বাঙালি এক মহান জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। প্রবাসে বাঙালিরা তাদের শ্রম, মেধা এবং মানবিকতা দিয়ে ক্রমাগত তাদের মাতৃভূমির মুখ উজ্জ্বল করছেন। ব্রুকলিন কমিউনিটির সংবাদ বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য মিলেনিয়াম টিভির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি মিলেনিয়াম টিভি ইউএসএ’র নিরন্তর সাফল্য কামনা করি।
অনুষ্ঠানে মিলেনিয়াম টিভির পক্ষ থেকে বক্তব্য রাখেন মিলেনিয়াম টিভি’র চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নুর, ডিরেক্টর নিশাত নুর, ব্যবসায়িক পার্টনার আমির আলী, চিফ এডিটর সাখাওয়াত হোসেন সেলিম এবং মিলেনিয়াম টিভি ব্রুকলিন শাখার জয়েন্ট-ব্যুরো চিফ মোহাম্মদ মাহাব ও মাইনুল আলম বাপ্পি। সকলেই মিলেনিয়াম টিভির অগ্রযাত্রায় ব্রুকলিনবাসির দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনালী এক্সচেঞ্জ ব্রুকলিন শাখার ম্যানেজার এ এইচ খন্দকার জগলু, নোয়াখালী সমিতির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মানিকি, কাদের মিয়া ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্র প্রজন্ম লীগের প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবুল খায়ের, বাংল গ্রোসারির সত্ত্বধিকারী আনোয়ার হোসেন মিলেনিয়াম টিভির অগ্রযাত্রায় তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলেনিয়াম টিভি’র উপদেষ্টা এবং হোস্ট দিমা নেফারতিতি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাউন্ড ফর সাকসেস টিউটোরিং সেন্টারের ইভেন্ট কো-অর্ডিনেটর তাপসী ইসলামের পরিচালনায় বাঙালির ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে প্রেরণাদানকারী ঐতিহাসিক গান-কবিতা-নৃত্যের চমত্কার পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মন কাড়ে বাউন্ড ফর সাকসেস টিউটোরিং সেন্টারের শিক্ষার্থীবৃন্দ এবং ব্যান্ড দল দ্য ফিরিঙ্গির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বাউন্ড ফর সাকসেস টিউটোরিং সেন্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিলেনিয়াম টিভির চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নুর, প্রেসিডেন্ট নুর মোহাম্মদ, চিফ এডিটর সাখাওয়াত হোসেন সেলিম এবং সোনালী এক্সচেঞ্জ ব্রুকলিন শাখার ম্যানেজার এ এইচ খন্দকার জগলু।
বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ