মেয়াদ শেষে মার্কিন প্রেসিডেন্ট ওবামা কোথায় উঠবেন পরিবার নিয়ে?
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ২০১৭ সালের শুরুতেই।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি হবেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা।
কিন্তু মিস্টার ওবামা হোয়াইট হাউজ ছেড়ে যাবেন কোথায় ? কোথায় উঠবেন পরিবার নিয়ে ? এসব প্রশ্ন এখনই ডালপালা ছড়াতে শুরু করেছে।
বৃহস্পতিবার তিনি অবশ্য নিজেই এটি জানিয়ে দিয়েছেন যে হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়ছেননা তিনি।
আর এটি করতে হচ্ছে তাকে মেয়ে সাশার স্কুলের কারণে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন “মাঝপথে স্কুল পরিবর্তন করা খুবই কঠিন”। যদিও হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর বিদায়ী প্রেসিডেন্টের রাজধানীতেই অবস্থান করা খুবই বিরল একটি ঘটনা।
১৯১৩ ও ১৯২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা উইড্রো উইলসন ছিলেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর রাজধানীতেই অবস্থান করা সর্বশেষ প্রেসিডেন্ট।
বারাক ওবামার অবশ্য শিকাগোতেও সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। শিকাগোতেই তার বাড়ি এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার পরিবার রয়েছে।
মিস্টার ওবামা শিকাগোতেই তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা করছেন। সুত্রঃ বিবিসি/মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া