নিউইয়র্কের ব্রঙ্কসে উইমেন এসোসিয়েশনের পিঠা উৎসব
নিউইয়র্ক : বাংলাদেশ-আমেরিকান উইমেন এসোসিয়েশনের উদ্যেগে ব্রঙ্কসে হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব। বাঙালীর হাজার বছরের খাবারের ঐহিত্যের ধারাবাহিকতা রক্ষায় রোববার স্টার্লিং এর গোল্ডেন প্যালেসে বৈচিত্রপূর্ন এ আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হয় দিনব্যাপী এ উৎসব। শেষ হয় হয় সন্ধায়। দিনভর চলে হরেক রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি, গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটিকা, ছোটদের যেমন খুশি সাজোসহ নানা আয়োজন। উৎসবে অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান উইমেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সনা মজুমদার ও সেক্রেটারি মাকসুদা আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন, তারভীর শাহিন, শাহ মাহবুব, ন্যান্সী খান, ইভা পপি, মনিকা রায়।
পিঠা উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবি এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমুল হোসেন কুনু, সাধারন সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, রিয়েলেটর জাকির খান, কমুনিটি নেতা জগলু চৌধুরী, বিএনপি নেতা ইনিজিয়নিয়ার খালেক, বঙ্গবন্ধু পরিষদ নেতা নেতা জয়নাল আবেদিন, এশিয়ান ড্রাইভিং স্কুলের সিইও এস আর লিংকন প্রমুখ।
পিঠা উৎসবে নোয়াখালি, বিক্রমপুর, মেহেরপুর সিলেট, কুষ্টিয়াসহ বাংলাদেশের নানা অঞ্চলের পিঠার স্বাদ নেন উৎসবে আগত প্রবাসী বাংলাদেশীরা। প্রায় সারাদিন ধরে দল বেধে পিঠা উৎসবে যোগ দেন অসংখ্য মানুষ।
মেলার মিডিয়া পার্টনার ছিলো টাইম টিভি, আরটিভি, টিবিএন২৪ এবং মিলিনিয়াম টিভি।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া