হোয়াইট হাউসে ওবামা পরিবারের শেষ ইস্টার মানডে
প্রতিবছরের মতো এ বছরেও ধুমধাম করে হোয়াইট হাউসে পালিত হয়ে গেল ইস্টার মানডে। আর তাতে বরাবরের মতোই প্রাণোচ্ছল মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আগের বছরগুলোর মতোই ইস্টার মানডেতে ছিল হোয়াইট হাউসে শিশু-কিশোরদের মেলা। তাদের সঙ্গেই হাউসের লনজুড়ে দৌড়ঝাঁপ করে সময়টা মাতিয়ে তুললেন মিশেল। সমানতালে না হলেও ফার্স্ট লেডির সঙ্গে তাল মিলিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। সিএনএনের খবরে বলা হয়, শত বছরের পুরনো একটি প্রথা ইস্টার মানডের এই আয়োজন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে এই দিনটিতে ১৩৮ বছর ধরে জড়ো হয় শিশু-কিশোররা। তাদের সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি পালন করে থাকেন ইস্টার মানডের ইস্টার এগ রোল। ওবামা পরিবারও গত আট বছর ধরেই এই উৎসব পালন করে আসছেন।
তবে অন্যবারের তুলনায় এবারের ইস্টার মানডে হয়তো একটু ভিন্ন অনুভূতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বা ফার্স্ট লেডি মিশেল ওবামাকে। কেননা, এটাই হোয়াইট হাউসে ওবামা পরিবারের শেষ ইস্টার মানডে। মিশেল এক বক্তব্যে বলেন, ‘এটা আমাদের জন্য অম্ল-মধুর একটি অনুভূতি। কারণ, এটাই ওবামা প্রশাসনের অধীনে শেষ ইস্টার এগ রোল।’ এই আয়োজনে নানা ধরনের খেলাধুলার ব্যবস্থাই থাকে। হোয়াইট হাউসের মাঠে দৌড় থেকে শুরু করে লন টেনিস বা বাস্কেটবল কোর্টে বল বাস্কেট করানোর মতো সব প্রতিযোগিতাও থাকে। তাতে গত বছরগুলোর মতো এবারেও সাগ্রহে ও সানন্দে অংশ নেন মিশেল ও বারাক ওবামা। হোয়াইট হাউসে আর কোনো ইস্টার মানডেতে অংশ নেয়া হবে না বলেই মিশেল হয়তো এদিন আরেকটু বেশিই উপভোগ করতে চেয়েছেন সকলের সঙ্গে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!