প্রবাসী মতলব সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
নিউইয়র্ক : জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ৩ এপ্রিল রবিবার প্রবাসী মতলব সমিতির সদস্যদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সমিতির শেষ কার্যকরী কমিটির সভায় সকল সদস্যের সম্মতিতে প্রতিষ্ঠাতা সদস্যদেরকে বৎসরের কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। সদস্যরা অনেক আলোচনা পর্যালোচনা করে আগামী দুই বৎসরের জন্য সাকিল মিয়াকে সভাপতি ও মিয়া ওবায়েদুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক পুন নির্বাচিত করেন। এতে বেশীরভাগ প্রতিষ্ঠাতা সদস্য স্বাক্ষর করে সম্মতি প্রদান করেন। সভাপতি ও সাধারণ সম্পাদককে যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলেন। সেই মোতাবেক প্রবাসী মতলব সমিতিকে আরো গতিশীল ও জনকল্যানকর সমিতিতে পরিনত করতে একটি সুন্দর ও দক্ষ কার্যকরী কমিটির মনোনীত সদস্যরা হলেন, সভাপতি সাকিল মিয়া, সহ সভাপতি রবিউল আলম, সহ সভাপতি রাবেয়া বরসী, সাধারণ সম্পাদক মিঞা ওবায়েদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ভবোতোষ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদকঃ নাজির উদ্দিন পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কোষাধক্ষ্য ফারুক হোসেন পাটোয়ারী, যুগ্ম কোষাধক্ষ্য মোঃ মঈন উদ্দিন, ক্রীড়া সম্পাদক এস এম হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, সাংস্কৃতিক সম্পাদক আবু নাসের পাটোয়ারী, সাহিত্য সম্পাদক সারোয়ার ফারুক হোসেন, মহিলা সম্পাদিকাঃ আফিয়া হোসাইন, সমাজ কল্যান সম্পাদক মোঃ কে আলম, দপ্তর সম্পাদক মোঃ মিয়া সোমেল , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু হোসেন, কার্য্যনির্বাহী সদস্যঃ মোঃ খোরশেদ আলম সরকার, জিল্লুর রহমান, এম এ সাত্তার, গৌতম সরকার, আব্দুল হক গাজী, আবদুর রহিম ও ফরিদ আহমেদ সরকার।
আগামী ৮ মে রবিবার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী, বর্ষবরন ও শপথ গ্রহন অনুষ্ঠান জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রবাসী মতলববাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। এই উপলক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়কঃ রবিউল আলম, যুগ্ম আহবায়কঃ রাবেয়া বসরী, সদস্য সচিবঃ মিয়া ফয়েজ আহমেদ (জুয়েল), সদস্যঃ জিল্লুর রহমান, সোমেল মিয়া, জয়নাল আবেদিন এবং সমন্ময়কারীঃ ফয়েজ উল্লাহ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!