Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মিসৌরিতে প্রাইমারি নির্বাচনে হিলারি, ট্রাম্প বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: April 13, 2016 | 1:00 PM

মিসৌরি রাজ্যে প্রাইমারি নির্বাচনের প্রায় এক মাস পরে ফল প্রকাশিত হলো। এতে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ই মার্চ প্রাইমারি নির্বাচন হয় ওই রাজ্যে। তাতে হিলারি ক্লিনটন ও তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের ব্যবধান যেমন ছিল খুবই কম তেমনি একই অবস্থা ছিল রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের মধ্যে। অবশেষে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে হিলারি ও ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মিসৌরির পররাষ্ট্রমন্ত্রী জেসন কেনদার তাতে অনুমোদন দিয়েছেন। একই টুইটে তিনি বলেছেন, হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প সরকারিভাবে মিসৌরিতে বিজয়ী হয়েছেন। সেখানে হিলারি পেয়েছেন শতকরা ৪৯.৬ ভাগ ভোট। বার্নি স্যান্ডার্স পেয়েছেন শতকরা ৪৯.৩৬ ভাগ ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন শতকরা ৪০.৮৪ ভাগ ভোট ও টেড ক্রুজ পেয়েছেন ৪০.৬৩ ভাগ ভোট। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV