দর্পণ কবীরের ৯ উপন্যাস নিয়ে নিউইয়র্কে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র
নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত লেখক ও সাংবাদিক দর্পণ কবীরের উপন্যাস নিয়ে আলোচনা হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিয়মিত পাঠের আসরে। গত ৯ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের স্কালাসটিকা টিউটোরিয়াল মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট হাসান ফেরদৌস। এ ছাড়া আলোচনা করেন সাংবাদিক ও লেখক ফাহিম রেজা নূর, লেখিকা রানু ফেরদৌস, লেখিকা নাসরিন চৌধুরী ও কবি ইকবাল হোসেন। এক মলাটে দর্পণ কবীরের ৮ উপন্যাস শিরোনামে বইয়ের আলোচনা সভা পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুক্তরাষ্ট্র শাখার পরিচালক আশরাফুল হাসান বুলবুল এবং সভাটির সার্বিক তত্বাবধানে ছিলেন অপর পরিচালক মাহফুজা হাসান। এ সভায় দর্পণ কবীরের উপন্যাস নিয়ে আলোচনা করতে গিয়ে হাসান ফেরদৌস বলেন-উপন্যাসে শুধুমাত্র স্বপ্ন পূরণের গল্প বিধৃত হলে চলে না। অভিজ্ঞতার ইন্টারপ্রিটেশন থাকতে হবে। উপন্যাসে জীবনের বিশ্বাসযোগ্য জগত তৈরি করতে হবে। উপন্যাসের ভাষায় স্বস্থি থাকতে হবে। তিনি আরো বলেন- গল্প বলা নয়, গল্পের ব্যাখা করা উপন্যাসিকের কাজ। তিনি দর্পণ কবীরের ৮টি উপন্যাসে জীবনের জগত সেভাবে বিস্তৃত হয়নি বলে মন্তব্য করেন। তিনি বলেন, দর্পণ কবীরের গল্প বলার ক্ষমতা আছে। উপন্যাসগুলোতে নাটকীয়তা বেশি। তবে চরিত্রগুলো আরো পরিস্ফ‚টিত হতে পারতো। আলোচনা করতে গিয়ে ফাহিম রেজা নূর বলেন, দর্পণ কবীরের উপন্যাসগুলো পাঠককে দ্রæত আকর্ষণ করতে পারে বলে এখানে লেখকের স্বার্থকতা। উপন্যাসের পরিধি ছোট হলেও গল্পে গতিময়তা আছে। যা পাঠকের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করে। রানু ফেরদৌস ফেরারী বসন্ত উপন্যাস পাঠের অভিজ্ঞতা থেকে বলেন-উপন্যাসে নায়িকা চরিত্রগুলো সুন্দরী ও ধনী। নায়িকারা হুট-হাট নায়কের প্রেমে পড়েছে। এটা বেমানান মনে হয়েছে। উপন্যাসে কিছু শব্দও বেশি ব্যবহৃত হয়েছে। নাসরিন চৌধুরী অচেনা বিভাস উপন্যাস পাঠের অভিজ্ঞতা থেকে বলেন-এটি পাঠ করতে গিয়ে বইটি রেখে দিতে পারিনি। প্রবল আকর্ষণ নিয়ে বইটি শেষ করেছি। এই উপন্যাসে মার্কিন অভিবাসী জীবনের অনেক কথা বিধৃত হয়েছে। যা বাস্তব। বইটি সুখপাঠ্য মনে হয়েছে। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রবাসে ছোট গল্পকার সৃষ্টির কথা উল্লেখ করেন লেখক ইকবাল হোসেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!