নিউইয়র্কের প্রাইমারি নির্বাচনে নিজের দু’সন্তান ভোট দিতে পারছেন না ট্রাম্পকে
নিউইয়র্কের প্রাইমারি নির্বাচনে নিজের দু’সন্তানই ভোট দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে। এ কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন। তার দু’সন্তান ইভানকা (৩৪) ও এরিক (৩২) সময়মতো ভোটার তালিকায় নাম তোলেন নি। এ কারণে তারা ভোট দিতে পারছেন না। উল্লেখ্য, প্রায় ১০ মাস আগে তাদের পিতা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থিতা প্রকাশ করেন। ফলে ভোটার হওয়ার জন্য তারা মোটামুটি এক বছরের কাছাকাছি সময় পেয়েছিলেন। কিন্তু তা তারা কাজে লাগান নি। ফক্স নিউজকে এ বিষয়ে নিজেই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার ওই দুই সন্তান নিয়ম সম্পর্কে সচেতন ছিল না। তারা সময়মতো ভোটার তালিকায় নাম নিবন্ধিত করে নি। এ জন্য তারা এখন খুব বেশি লজ্জিত। তিনি বলেন, আমি মনে করি তাদের হাতে এক বছরের মতো সময় ছিল। এ সময়ে তারা নাম নিবন্ধিত করাতে পারতো। তাই আমি মনে করি এরিক ও ইভানকা ভোট দিতে পারবে না। মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’