Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলা ২০১৬ : একাত্তরের সহযোদ্ধা ডেভিড নেইলিনকে সম্মাননা জানানো হবে

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: April 15, 2016 | 5:19 PM

নিউইয়র্ক: এ বছর ২০-২২ মে নিউইয়র্কে যে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হবে, তাতে একাত্তরের সহযোদ্ধা হিসাবে ড. ডেভিড নেইলিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হবে।
আন্তর্জাতিক খ্যাতিধন্য এই মার্কিন চিকিৎসক-বিজ্ঞানী ১৯৭১এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সে বছর জুলাই মাসে বালটিমোরে পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ পদ্মা বন্দরে প্রবেশ করার বিরুদ্ধে যারা বিক্ষোভে অংশ নেন, ডঃ নেইলিন তাদের অন্যতম ছিলেন। ১৯৬৮ সালে, ঢাকার কলেরা হাসপাতালে কর্মরত অবস্থায়, তরুণ চিকিৎসক নেইলিন কলেরার প্রতিষেধক হিসাবে অরাল রিহাইড্রেশন থেরাপি আবিষ্কার করেন।
নিউইয়র্ক বইমেলা ২০১৬ একাত্তরের এই সহযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদর্শন করবে মেলার উদ্বোধনী দিন, শুক্রবার ২০ মে। ডঃ নেইলিন জানিয়েছেন, বাংলাদেশের বন্ধুদের সাথে কথা বলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন, “বাংলাদেশ আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।”
মুক্তধারা ফাউন্ডেশন ইতিপুর্বে একাত্তরের সহযোদ্ধা হিসেবে ২০১২সালে রিচাড টেলর, ২০১৫ সালে লিয়ার লেভিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করে।
মুক্তধারা ফাউন্ডেশন কতৃক আয়োজিত নিউইয়র্ক বইমেলা এ বছর তার ২৫-তম বার্ষিকী উদযাপন করবে। এই উপলক্ষে বাংলাদেশ ও ভারত সহ উত্তর আমেরিকার বিশিষ্ট লেখক ও শিল্পীরা যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV