স্টুডেন্ট ভিসায় আদম আমদানী : ১০ ভারতীয়সহ ২১ জন গ্রেফতার
নিউইয়র্ক : স্টুডেন্ট ভিসার অড়ালে আদম আমদানির নেটওয়ার্কে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে এফবিআই। এরমধ্যে ১০ জনই হলেন ভারতীয় আমেরিকান। এরা গত কয়েক বছরে কমপক্ষে এক হাজার বিদেশীর কাছে বিপুল অর্থ আদায় করেছে বলে দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়েছে। ভার্জিনিয়া, ওয়াশিংটন, নিউজার্সী এবং নিউইয়র্কে একইসাথে চালানো অভিযানে উপরোক্ত ব্যক্তিরা গ্রেফতার হয়। গত মঙ্গলবার এ মামলার বিবরণ প্রকাশকালে বিচার বিভাগীয় কর্মকর্তারা উল্লেখ করেন যে, স্টুডেন্ট ভিসার নামে সংঘবদ্ধ একটি চক্র আদম ব্যবসা করছে। এটি জানার পর এফবিআই ২০১৩ সালের সেপ্টেম্বরে একটি স্কুল চালুর বিজ্ঞপ্তি প্রচার করে। সেখানে বিদেশী ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যদিও এটির কোন অস্তিত্ব নেই। এই স্কুলের বরাত দিয়েই তারা স্টুডেন্ট ভিসার আবেদন জানায়। ভিসা ইস্যু করাও হয়। ঐসব স্টুডেন্টরা যুক্তরাষ্ট্রে আসার পর ‘ইউনিভার্সিটি অব নর্দার্ন নিউজার্সী’ নামক ঐ স্কুলের ধারে-কাছেও যাননি। অর্থাৎ তারা আয়-রোজগারের জন্যেই যুক্তরাষ্ট্রে এসেছেন। এদের অধিকাংশই ভারত, চীন এবং আশপাশের কয়েকটি দেশ থেকে আসেন মোটা অর্থের বিনিময়ে।
ইউএস এটর্নী বলেছেন, এই চক্রের মাধ্যমে আগত ছাত্রদের গ্রেফতারের কোন পরিকল্পনা আপাতত: নেই। তারা যদি প্রকৃত অর্থে ছাত্র হয়ে থাকে এবং এখানকার অন্য কোন কলেজ/ভার্সিটিতে পড়তে চায়, তাহলে কর্তৃপক্ষ তাদের ভিসা অব্যাহত রাখার চেষ্টা করবে।এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!