Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকী ২০-২২ মে : ফেরদৌস আরা, সামিনা চৌধুরী, কমলিনী মুখোপাধ্যায় ও সুজিত মুস্তফার অংশগ্রহণে বসছে জম-জমাট গানের আসর, উদ্বোধক সেলিনা হোসেন

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: April 21, 2016 | 12:09 PM

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : বর্ণিল আয়োজনে নিউইয়র্কে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন কতৃক আয়োজিত নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকী অনুষ্ঠিত হবে আগামী ২০, ২১ ও ২২ মে। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এই বৃহত্তম মেলা উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন।
বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে বৃহত্তম এ মেলায় তিনদিন জুড়েই বসবে জমজমাট গানের আসর। উত্তর আমেরিকার সেরা শিল্পীরা ছাড়াও থাকবেন দুই বাংলার সেরা গায়ক-গায়িকারা।
শুক্রবার, মেলার উদ্বোধনী দিনে একক সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল গীতি শিল্পী ফেরদৌস আরা। তিনি এদিন পুরাতন দিনের গানও পরিবেশন করবেন। একই দিন আরো থাকবে প্রবাসের নতুন প্রজন্মের এক ঝাঁক উজ্জ্বল মুখ।
দ্বিতীয় দিন, শনিবার, রবীন্দ্র সঙ্গীত নিয়ে আসবেন কমলিনী মুখোপাধ্যায়। কোলকাতার এই প্রথিতযশা রবীন্দ্র সঙ্গীত শিল্পী জানিয়েছেন, বাংলা মেলায় গান শোনানোর সুযোগ পেয়ে তিনি আনন্দিত। সেই সন্ধ্যার তিনি শেষ শিল্পী। শ্রোতারা যতক্ষণ গান শুনতে আগ্রহী, ততক্ষণ তিনি গান শোনাবেন, কমলিনী জানিয়েছেন। একই দিন আরো গান শোনাবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নাহিদ নাজিয়া, এবং কানাডা থেকে আগত অতিথি শিল্পী শিখা আহমাদ ও ফারজানা শান্তা। এছাড়াও থাকবেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, সুতপা ও দেলওয়ার।
রোববার সান্ধ্য অধিবেশনে নজরুল গীতির আসরে অংশগ্রহণ করবেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী সুজিত মোস্তফা। রবীন্দ্রনাথের রাগ-ভিত্তিক গানের আসরে অংশ নেবেন নতুন প্রজন্মের দুই শিল্পী পারমিতা মুমু ও শ্রুতিকণা দাশ। তিনদিন ব্যাপী এই বইমেলার শেষ শিল্পী হবেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী। গত বছরের মেলায় সময়ের অভাবে বেশি গান শোনাতে পারেননি। এবার সে আক্ষেপ পুষিয়ে দেবেন বলে জানিয়েছেন সামিনা চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত পরিষদ ও রঞ্জনী।
বাংলা একাডেমি ও একুশে পুরস্কার বিজয়ী এই খ্যাতিমান লেখক জানিয়েছেন, মেলায় উত্তর আমেরিকার লেখক ও পাঠকদের সাথে মত বিনিময়ে তিনি গভীর আগ্রহী। অনুষ্ঠানে তিনি “লেখক ও শিল্পীদের সামাজিক দায়িত্ব” এই বিষয়ক মূল ভাষণ দেবেন। এছাড়া মেলার নিয়মিত অনুষ্ঠান “মুখোমুখি” এবং একাধিক সেমিনারে অংশ নেবেন।
মেলায় আসার ব্যাপারে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির মহা পরিচালক ড. শামসুজ্জামান খান, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও লেখক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট অভিনেতা ও লেখক আফজাল হোসেন।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক লুৎফর রহমান রিটন এবং কবি ও ছড়াকার সৈয়দ আল ফারুক, লেখক, গবেষক আহমাদ মাযহার, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক আমিরুল ইসলাম এবং পশ্চিমবঙ্গ থেকে সাহিত্যিক সমরেশ মজুমদার, কবি বীথি চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায় চৌধুরী এবং প্রকাশক ও লেখক ত্রিদিব কুমার চ্যাটার্জীও ২৫ বছরের বইমেলায যোগ দেবেন।
উত্তর আমেরিকার কবি ও সাহিত্যিকদের অনেকেই মেলায় আসছেন বলে মুক্তধারাকে নিশ্চিত করেছেন। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবারের মেলায় তাঁর নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। কানাডা থেকে আসছেন কথা সাহিত্যিক ইকবাল হাসান, লেখক মুস্তফা চৌধুরী, মাহফুজুল বারী, জসিম মল্লিক ও জার্মানি থেকে আসছেন কবি নাজমুন নেসা পিয়ারী।
মে মাসের ২০ তারিখে উদ্বোধনী দিনে একাত্তরের সহযোদ্ধা হিসাবে ডঃ ডেভিড নেইলিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হবে। আন্তর্জাতিক খ্যাতিধন্য এই মার্কিন চিকিৎসক- বিজ্ঞানী ১৯৭১এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সে বছর জুলাই মাসে বালটিমোরে পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ পদ্মা বন্দরে প্রবেশ করার বিরুদ্ধে যারা বিক্ষোভে অংশ নেন, ডঃ নেইলিন তাদের অন্যতম ছিলেন। ১৯৬৮ সালে, ঢাকার কলেরা হাসপাতালে কর্মরত অবস্থায়, তরুণ চিকিৎসক নেইলিন কলেরার প্রতিষেধক হিসাবে অরাল রিহাইড্রেশন থেরাপি আবিষ্কার করেন।
মুক্তধারা ফাউন্ডেশন ইতিপুর্বে একাত্তরের সহযোদ্ধা হিসেবে ২০১২ সালে রিচাড টেলর, ২০১৫ সালে লিয়ার লেভিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করে।
বাংলা উৎসব ও বইমেলার খবর নিয়ে বিস্তারিত তথ্য থাকছে http://www.ibanglautsab.org এই ওয়েবসাইটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV