Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অনুমতি ছাড়া বিমানবালার ছবি তুলে শ্রীঘরে বাংলাদেশী যুবক

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: April 22, 2016 | 1:11 PM

অনুমতি ছাড়া বিমানবালার ছবি তোলার অভিযোগে এক বাংলাদেশীকে আটক করেছে মুম্বই বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী। ওই বাংলাদেশীকে স্থানীয় পুলিশ স্টেশনেও নিয়ে যাওয়া হয়। অসীম জয়গোপাল ভুমিয়া নামে ওই বাংলাদেশীর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। এ খবর দিয়েছে ডেকান হেরাল্ড। খবরে বলা হয়েছে, কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগো ফ্লাইটের বিমানটি বৃহ¯পতিবার অবতরণ করে। এয়ারপোর্ট পুলিশের এসিপি সুরেশ ভেদাক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহ¯পতিবার সন্ধ্যায় আমরা ভুমিয়াকে আটক করি।’
বিমানবন্দর সূত্রগুলো জানায়, দুই বন্ধুর সঙ্গে বিমানে চড়ছিলেন ভুমিয়া (৩৮)। এক পর্যায়ে তিনি এক বিমানবালার ভিডিও ধারণ করতে শুরু করেন। এক সহযাত্রী বিষয়টি লক্ষ্য করেন ও ফ্লাইট ম্যানেজারকে সঙ্গে সঙ্গে জানান। এরপর পাইলটকে বিষয়টি জানানো হয়। পাইলট মুম্বই বিমানবন্দরের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) ঘটনাটি অবহিত করে। বিমান অবতরণের পরপরই ওই যাত্রীকে আটক করে সিআইএসএফ। কর্মকর্তরা এরপর ভুমিয়াকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে মামলা দায়ে হয়। তার বাকি দুই সঙ্গিকে চলে যেতে দেয়া হয়। কারণ, তারা বিষয়টি জানতেন না। ইন্ডিগো এয়ারওয়েজের এক কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV