Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মাঝআকাশে বিমান সেবিকার ‘ নিরালা সেবা’ নিয়ে চাকরি খোয়ালেন পাইলট, অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্সও বাতিল হতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: April 23, 2016 | 12:56 PM

মাঝআকাশে বিমান। পাইলটের আসনে গিয়ে বসলেন এয়ার হোস্টেস। আর কো-পাইলটকে ককপিট থেকে বের করে দরজা বন্ধ করে দিলেন পাইলট। তারপরে…তারপরে কী হয়েছিল জানা যায়নি। তবে গত ২৮শে ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাংককগামী বিমানে এই কাণ্ডই ঘটেছিল। আবার ব্যাংকক থেকে ফিরতি বিমানেও একই কাণ্ড ঘটান ওই পাইলট। আপাতত নিয়ম ভেঙে মাঝআকাশে এই কাণ্ড ঘটানোর জন্য অভিযুক্ত পাইলটকে বরখাস্ত করেছে স্পাইসজেট বিমান সংস্থা।
এমনিতে পাইলটদের কোনও কিছু প্রয়োজন কি না, তা জানতে এয়ার হোস্টেসরা ককপিটে গিয়ে খোঁজ নিয়ে আসেন। তাছাড়া, পাইলটরা কোনওভাবে ঘুমিয়ে পড়েছেন কি না, তা-ও খেয়াল রাখতে হয় এয়ার হোস্টেসদের। এক্ষেত্রে অবশ্য নিয়ম ভেঙে বেশ অনেকটা সময় একা ওই এয়ারহোস্টেসের সঙ্গে কাটান অভিযুক্ত পাইলট। ইতিমধ্যেই সবপক্ষের বয়ান রেকর্ড করেছে সংশ্লিষ্ট বিমানসংস্থা। সংস্থার নিজস্ব তদন্ত ছাড়াও ডিজিসিও-ও বিষয়টি নিয়ে তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে ওই পাইলটের লাইসেন্সও বাতিল হতে পারে। সূত্র: এবেল/ মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ