নিউইয়র্কের জ্যামাইকায় এক মঞ্চে গাইবেন দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা-সাবিনা
নিউইয়র্ক : বাংলাদেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সুনাম রয়েছে। চলচ্চিত্রের গান গাওয়ার পাশাপাশি দু’জনেই এখনও দেশ-বিদেশের স্টেজ শো’তে শ্রোতা-দর্শক মাতিয়ে যাচ্ছেন। তবে এ দু’জনকে একসঙ্গে সচরাচর পাওয়া যায় না। কারণ, দু’জনই ব্যস্ত থাকেন নিজেদের মতো করে। দেশের বাইরে মঞ্চে কেবল একবারই একসঙ্গে পারফর্ম করেছেন তারা। সেটা কাতারে আয়োজিত চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে। তবে এবার দীর্ঘ সময় পর আবারও দেশের বাইরে এক মঞ্চে গান গাইতে দেখা যাবে এই দুই কিংবদন্তিকে। এ দুই শিল্পীকে নিয়ে নিউইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে একটি বিশেষ কনসার্ট। ‘রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন লাইভ ইন কনসার্ট উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে এ আয়োজন হবে ১৫ই মে। এখানে নিজেদের জনপ্রিয় গানগুলো গাইবেন তারা। পাশাপাশি অনুরোধের গানও গেয়ে শোনাবেন। এর আগে এ ধরনের কনসার্টে এ দুই কিংবদন্তি শিল্পী কখনও এক মঞ্চে পারফর্ম করেননি। তাই বিষয়টি এরই মধ্যে নিউইয়র্ক প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে। এ কনসার্টটি আয়োজন করছে শোটাইম মিউজিক। কনসার্টের দু’দিন আগেই একদল যন্ত্রশিল্পীসহ নিউইয়র্কে পৌঁছার কথা রয়েছে রুনা ও সাবিনার। ১৫ই মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরু হবে। এক মঞ্চে গাওয়ার পাশাপাশি একসঙ্গেও তাদের গানে কণ্ঠ মেলানোর কথা রয়েছে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া