বাংলাদেশী ফ্যাশান ডিজাইনার রুনি
নিউইয়র্ক : ফ্যাশান ডিজাইনার রুনি বহুজাতিক ডিজাইনারদের সমন্বয়ে এবারে নিয়ে আসছেন তার ফ্যাশান শুকেস ২০১৬ । আগামী ৮ই মে রবিবার জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান । সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে পাকিং এরিয়াতে উন্মুক্ত মেলা । বিকাল ছয়টা থেকে শুরু হবে ফ্যাশান শুকেস এর সূচিমালা। শুরুতেই লাল গালিচায় স্বাগত জানানো হবে আগত ডিজাইনার ও অতিথিদের। তারপর খানিকটা সময় ধরে চলবে ফটোশেশান। এরপর এক এক করে বিভিন্ন দেশের ডিজাইনাররা তুলে ধরবেন তাদের নবতর ডিজাইন। এছাড়াও নিউইয়র্কের বিভিন্ন ফ্যাশান হাউস গুলো ডিজাইনার রুনির মাধ্যমে তুলে ধরবেন তাদের কালেকশন গুলো । অনুষ্ঠানের শুরুতে ও শেষের দিকে ডিজাইনার রুনি তুলে ধরবেন তার নান্দনিক ডিজাইনের পোষাক। এছাড়া মিষ্টার ও মিস বাংলাদেশ ইউএসএ এর সূচনা থাকবে এ অনুষ্ঠানে।
শেষে থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে বিভিন্ন দেশের পারর্ফমাররা তাদের পরিবেশনা করবেন । পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সানি গিল মাসিহ।
উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ ফিøল্ম ফেষ্টিবল থেকে ডিজাইনার রুনিকে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যাশান শোতে অংশ নেয়ার জন্য। ৪৫হাজারের বেশি দর্শক সমাগম এবং ৪ হাজার প্রিন্ট ও টিভি মিডিয়ার সংশ্লিষ্টজন থাকবে উক্ত অনুষ্ঠানে। এই প্রথম কোন বাংলাদেশীকে আমন্ত্রণ জানানো হয় উক্ত অনুষ্ঠানে। এটা নিঃসন্দেহে ফ্যাশান ডিজাইনার রুনি তথা বাংলাদেশের গর্ব । আগামী ১৩ মে রুনি রওনা করবেন এ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া