Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সাদেক হোসেন খোকার সুস্থ্যতা কামনায় যুক্তরাষ্ট্র যুবদলের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: May 3, 2016 | 3:34 PM

নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউইয়র্কের মেরোরিয়াল সেøান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা করছেন। ক্যান্সারের চিকিৎসার সময় তার দেহে টিউমার দেখা দিয়েছে এবং সার্জারীর মাধ্যমে অবিলম্বে এই টিউমার অপসারণ করার জন্য চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে সাদেক হোসেন খোকার সুস্থ্যতা কামনায় যুক্তরাষ্ট্র যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে। সিটির জ্যাকসন হাইটস্থ জ্যাকসন হাইটস জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে বাদ মাগরিব আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম মোহাম্মদ আব্দুস সাদিক। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ। খবর ইউএনএ’র।

দোয়া মাহফিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু সহ কাজী আজহারুল হক মিলন, এবাদ চৌধুরী, বাকির আজাদ, এএফ মিসবাহউজ্জামান, জাহাঙ্গীর আলম, সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রফিকুল আলম, সাবের চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল, যুবদলের সহ সভাপতি আতিকুল হক আহাদ, হেলালুর রহমান, সাইফুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূইয়া, নিউইয়র্ক সিটি যুবদলের সভাপতি বিলাল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী, যুবদল নেতা সাইফুর খান হারুন, মোহাম্মদ মাইনুল ইসলাম মুহিদ, শাহাদৎ হোসেন রাজু, সৈয়দ এনাম আহমেদ, মোহাম্মদ মাঈনুদ্দীন, এবিএম বাদশা, মোহাম্মদ আরশাদ খান, আনোয়ার হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ আমীর মাতাব্বর প্রমুখ সহ বিএনপি, যুবদলের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বলে যুবদলের নেতৃবৃন্দ জানান।

দোয়া মাহফিলে সাদেক হোসেন খোকা নিজেও টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সকলের কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরীর মা রওশন আরা চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকনের শাশুড়ী সৈয়দা নেহারা বেগম-এর ইন্তেকালে মরহুমাদ্বয় সহ দেশ ও দেশের জনগনের জন্যও বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV