মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে বাংলাদেশী সামিয়ার চিত্র
নিউইয়র্ক, এনআরবি নিউজ : ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ‘ক্যাপিটল হিল’র সবচেয়ে বেশী মানুষ চলাচল করেন ক্যানেল টানেল দিয়ে। আর এই টানেলেই আসছে জুন থেকে বছরব্যাপি শোভা পাবে নিউইয়র্কের বাংলাদেশী ছাত্রী সামিয়া ফাগুণের একটি চিত্র। জল রংয়ের এ ছবিটির নাম ‘মোমেন্টস অব লাইফ’ অর্থাৎ জীবনের প্রতিচ্ছবি। ক্যাপিটল হিলে এই প্রথম কোন বাংলাদেশী ছাত্রীর আঁকা ছবি স্থান পাচ্ছে। আর এ দুর্লভ সুযোগ সৃষ্টি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রতিযোগিতায় জয়ী হওয়ার মধ্য দিয়ে। কুইন্সের এলম্হার্স্টে অবস্থিত নিউ টাউন হাই স্কুলের দ্বাদশ গ্রেডের ছাত্রী সামিয়া (১৮) এ প্রতিযোগিতায় অংশ নেন এ এলাকার আরো ১৩ হাই স্কুলের ৪৬ ছাত্র-ছাত্রীর সাথে। আয়োজন করেন এ এলাকার কংগ্রেসওম্যান গ্রেস মেং। উল্লেখ্য, সকল কংগ্রেসম্যানই একইসাথে নিজ নিজ এলাকায় হাই স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘এ্যান আর্টিস্টিক ডিসকভারি’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করছেন গত ৩৫ বছর যাবত।
সারা আমেরিকার বিজয়ীদের এওয়ার্ড প্রদান করা হবে আসছে জুনে। সে সময় কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর পক্ষ থেকে সামিয়াকে বিশেষ সম্মান জানানো হবে তার ঐ জীবন-নির্ভর ছবির জন্যে। গ্রেস মেং এক বিবৃতিতে এনআরবি নিউজকে বলেছেন, ‘আমি তার (সামিয়া) ব্যতিক্রমধর্মী দৃষ্টিভঙ্গিতে অভিভূত। অবিস্মরণীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন সামিয়া। এ জন্যে আমি তাকে অভিবাদন জানাচ্ছি।’
সামনের সেপ্টেম্বরে শুরু নয়া শিক্ষা বর্ষে সামিয়া যাবে সিটি কলেজ অব নিউইয়র্কে। সে পড়বে শিল্পকলা বিষয়ে। কংগ্রেসনাল এ প্রতিযোগিতায় জয়ী হওয়ায় জর্জিয়াস্থ ‘শাবান্নাহ কলেজ অব আর্ট এ্যান্ড মিউজিয়াম’-এ স্কলারশিপ পাবেন সামিয়া।
১৯৮২ সালে শুরু এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয়। বিজয়ীদের মধ্যে এই প্রথম একজন বাংলাদেশীর নাম অন্তর্ভুক্ত হলো। সামিয়ার বাবা মঞ্জুরুল হক এক পুত্র ও এক কন্যা এবং স্ত্রীসহ ইমিগ্র্যান্ট হয়ে ২০১২ সালে যুক্তরাষ্ট্রে এসেছেন। তার ছেলে সৈয়দ ফারাবি পড়ছেন বরো অব ম্যানহাটান কম্যুনিটি কলেজে। সামিয়ার মা গুলশানা রহমত নীলা কাজ করেন একটি ফাস্টফুড রেস্টুরেন্টে। বাবা সিকিউরিটি ইন্সপেকটর। সামিয়া এর আগে আরো কয়েকটি পুরস্কার পেয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!