ইন্ডিয়ানায় হারলেন হিলারি, অপ্রতিরোধ্য ট্রাম্প, টেড ক্রুজের বিদায়
টেড ক্রুজ শিবিরে এখন কান্নার রোল। ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিসে নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে টেড ক্রুজের পাশে দাঁড়ানো তার স্ত্রী। পিছনে সংশ্লিষ্টরা। তাদের চোখে অশ্রু। নিজেকে সংবরণ করার চেষ্টা করছেন তারা। কিন্তু অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। চশমার নিচ দেয়ে তা মুছতেও দেখা যাচ্ছে তা কাউকে। এমনই এক বেদনাবিধুর পরিবেশে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিলেন সিনেটর টেড ক্রুজ। গতকাল ইন্ডিয়ানায় অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে তিনি ও গভর্নর জন কাসিচ ভয়বহভাবে হেরে গেছেন বহুল বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে। এর ফলে ওই রাজ্যের ৫৭টি ডেলিগেটের সবগুলোই পেয়েছেন ট্রাম্প। এতে এখন তার মোট ডেলিগেটের সংখ্যা ১০৫৩। ইন্ডিয়ানায় ট্রাম্প পেয়েছেন শতকরা ৫৩ ভাগ ভোট। টেড ক্রুজ পেয়েছেন ৩৬.৭ ভাগ ভোট। আর জন কাসিচ পেয়েছেন মাত্র ৭.৭ ভাগ ভোট। এখন টেড ক্রুজ নিজেকে গুটিয়ে নেয়ায় দৃশ্যত ট্রাম্পের সামনে আর কোন বাধাই রইল না। জন কাসিচ তার সামনে যেন নস্যি। ফলে রিপাবলিকান দল থেকে তার মনোনয়ন নিশ্চিত বলা যায়। এ জন্য তার শিবিরে বিরাজ করছে অন্যরকম এক খোশমেজাজ। আনন্দের আতিশয্যে ভেসে যাচ্ছেন সমর্থকরা। হেরে গিয়ে টেড ক্রুজ তার শেষ নির্বাচনী ভাষণে বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রচারণা বাতিল ঘোষণা করছি। তবে হৃদয়জুড়ে রইল অসীম আশা। আমরা ইন্ডিয়ানার দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু ভোটাররা অন্যপথ বেছে নিয়েছেন। উল্লেখ্য, তীব্র মুসলিম বিরোধী, অভিবাসন বিরোধী, মেক্সিকো ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় বহুল আলোচিত ট্রাম্পের মনোনয়ন ঠেকাতে শেষ মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছিলেন টেড ক্রুজ ও জন কাসিচ। কিন্তু তাতেও কাজ হয় নি। ট্রাম্প তার রিপাবলিকান শিবিরে অপ্রতিরোধ্য হয়ে মনোনয়নের দ্বারপ্রান্তে। ইন্ডিয়ানায় ভোটের হিসাবে ডেমোক্রেট দল থেকে জিতেছেন বার্নি স্য্ডাার্স। তিনি পেয়েছেন শতকরা ৫৩.২ ভাগ ভোট। হিলারি পেয়েছেন শতকরা ৪৬.৮ ভাগ ভোট।মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া