Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে টাইম টেলিভিশন বৈশাখী মেলা ১৫ মে

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 4, 2016 | 8:41 PM

নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি (বাফস) ও ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের আয়োজনে  ‘টাইম টেলিভিশন বৈশাখী পথমেলা’র দিন-তারিখ পরিবর্তন করা হয়েছে। মেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে রোববার। মেলার স্থান ও সময় অপরিবর্তিত থাকবে। ১ মে দিনব্যাপী সম্ভাব্য বৃষ্টি তথা প্রতিকুল পরিবেশের জন্য এই মেলার দিন-তারিখ পরিবর্তন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মেলা উপলক্ষ্যে টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা কক্ষে ২৮ এপ্রিল বৃহস্প্রতিবার সন্ধ্যায় আয়োজিত এক জরুরী সাংবাদিক সম্মেলনে উপরোক্ত তথ্য জানিয়ে আয়োজকরা বলেন, নিউইয়র্কের আবহাওয়ার আগাম রিপোর্টে ১ মে রোববার দিনব্যাপী বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ফলে খোলা আকাশের নীচে রাজপথে মেলা আয়োজন সম্ভব নয়। আয়োজকরা বলেন, মেলার নতুন তারিখ ১৫ মে রোববার এবং সময় অপরিবর্তিত থাকবে। এই অনিচ্ছাকৃত পরিবর্তনেসর জন্য আয়োজকরা আন্তিরিকভাবে দু:খ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে টাইম টিভি’র সিইও আবু তাহের এবং আয়োজক সংগঠন বাফস’র সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আতাউর রহমান সেলিম এবং মেলার উপস্থাপন আশরাফুল হাসান বুলবুল উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে আয়োজকবৃন্দ বলেন, নিউইয়র্ক সিটির ব্রুকলীনস্থ চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিতব্য এই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দফতর থেকে নতুন দিন-তারিখের অনুমোদন নেয়া হয়েছে। তারা বলেন, মূলধারার সাথে কমিউনিটির সেতু বন্ধনই মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মেলার গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর ও সমাজসেবী মোহাম্মদ আনোয়ার হোসেন। মেলার মুল অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রন্টি দাস ছাড়াও দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানমালার মধ্যে আরো থাকবে ফ্যাশন শো, রকমারী পণ্যের স্টল, আকর্ষনীয় পুরষ্কার প্রভৃতি।
উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি (বাফস) ও ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের আয়োজনে গতবছর প্রথম বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এবার হচ্ছে দ্বিতীয় বৈশাখী মেলা।
‘টাইম টেলিভিশন বৈশাখী পথমেলা’র আয়োজনের নেপথ্যে দায়িত্ব পালন করছেন যথাক্রমে কাজী আশরাফ হোসেন নয়ন, সাহাব উদ্দিন চৌধুরী লিটন, জসিম মাহমুদ, আশরাফুল ইসলাম, এম এ লতিফ, মনির আহমদ, এমদাদুল হক কামাল, আবুল কাশেম, ফিরোজ আহমদ, সেলিম চৌধুরী বাবুল, কামাল হোসেন মিঠু, মিনহাজ উদ্দিন বাবর, জাহাঙ্গীর আলম, খালেক আকন্দ, কাউছার চৌধুরী, আসিফুর রহমান, মোহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ আবু তালেব, নাজমুল আলম, সেলিম চৌধুরী, আবু তাহের, আব্দুল মান্নান, জাফর ইসলাম, রফিক উদ্দিন, মোতাহার হোসেন, ইকবাল হায়দার প্রমুখ। ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV