প্রকাশিত সংবাদ সম্পর্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র বক্তব্য
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন- জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ ও সাধারন সম্পাদক তারেক হাসান খান আজ এক বিবৃতিতে বলেছেন, গত সোমবারের একটি পত্রিকায় প্রকাশিত জ্যাকসন হাইটস থেকে স্ট্রীট ভেন্ডরদের উচ্ছেদ সংক্রান্ত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ব্যাপারে আমরা জানাতে চাই যে খবরটি তথ্যভিত্তিক নয় ও বিভ্রান্তিকর। মানবাধিকার সংগঠন ‘ড্রাম’, যাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা পোষণ করে থাকি, একটি অসত্য খবরের ভিত্তিতেই জেবিবিএ’র বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
পুলিশের সাথে জেবিবিএ’র বৈঠকে জ্যাকসন হাইটস থেকে ভেন্ডরদের উচ্ছেদের কোন কথা বলা হয়নি। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাথে তাদের জড়িত করেও কোন কথা বলা হয়নি। শুধু যেখানে সেখানে ভেন্ডরদের অনিয়ন্ত্রিত অবস্থানের কারণে জেবিবিএ’র সদস্য ব্যবসায়ীদের অসুবিধার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে, জ্যাকসন হাইটসে বাবসায়রত ভেন্ডরদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং তাদের সার্বিক কল্যাণ আমাদের কাম্য। এ বিষয়ে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!