Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মিলেনিয়াম টিভি ইউএসএ এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বাংলা বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: May 7, 2016 | 6:37 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রুকলিনের ঐতিহ্যবাহী বাঙালী সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এবং মিলেনিয়াম টিভি ইউএসএর উদ্যোগে ব্রুকলিনের কোনি আইল্যান্ড এভিনিউ’র পাঞ্জাব পার্টি হলে ব্রুকলিনবাসীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো জমজমাট বাংলা বর্ষবরণ ১৪২৩। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নুর মোহাম্মদ বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালীর উত্সব বৈশাখ উদযাপন। পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকিনা কেন, আমরা বাঙালী এবং বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে পৃথিবীব্যাপী ধ্বনিত হয় বাঙালীর গৌরবমন্ডিত সংস্কৃতির মূল সুর। শুভেচ্ছা বক্তব্যে মিলেনিয়াম টিভির চেয়ারম্যান আয়েশা নুর বলেন, প্রতিটি জাতির শেকড় সংস্কৃতি তার অস্তিত্বের পরিচায়ক। বাংলা সংস্কৃতি পৃথিবীর ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং আমরা সেই সংস্কৃতির ধারক, বৈশাখ উদযাপন তারই বহি:প্রকাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মিলেনিয়াম টিভির চিফ এডিটর সাখাওয়াত হোসেন সেলিম বলেন, যুক্তরাষ্ট্রের স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে আমাদের সন্তানেরা যেন বাংলা ভাষা শিখতে পারে, সে লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। সমগ্র অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন মিলেনিয়াম টিভির ব্রুকলিন শাখার ব্যুরো চিফ এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সংগঠনের চিফ কো-অর্ডিনেটর মাইনুল আলম বাপ্পি। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবারের পরিবেশনা এবং মনভোলানো কালজয়ী বাংলা গান ও কবিতার মনোজ্ঞ উপস্থাপনা। সন্ধ্যে থেকে মধ্যরাত অবধি আগত অতিথিরা উপভোগ করেন বাংলা গান, কবিতা ও বাংলা খাবারের বিপুল সমাহার।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV