Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দারুল হাদিস লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ইউএসএ’র শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: May 7, 2016 | 11:00 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে দারুল হাদিস লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ইউএসএ আয়োজিত মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক এক সেমিনারে অধ্যক্ষ ড. মাওলানা মুফতি মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহি বলেছেন, পৃথিবীতে পাঠানোর আগেই সব ধরনের জ্ঞান দিয়ে মহান আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। আদম সৃষ্টির আগে আল্লাহ মানুষের রুহ সৃষ্টি করেন এবং মানব মস্তিষ্ক বানিয়ে তার মধ্যে এই রুহ ফুকে দেন। এবং মহান আল্লাহর ইচ্ছায় আড়াই হাজার বছর এই রুহ মস্তিষ্কের মধ্যে ঘুরে দুনিয়ার তাবৎ জ্ঞান এর স্থাপন করে দেয়। এ প্রসঙ্গে তিনি সুরা বাকারার ৩০ থেকে ৩৪ নং আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানদের দেয়া অপরিসীম জ্ঞান এবং সত্যের অর্ন্তগত শক্তিকে আমরা উপলব্ধি করতে পারিনা। আর পারিনা বলে আমরা সত্য থেকে দুরে সরে গেছি। ফলে আজ আমাদের এতো অসুস্থতা, অশান্তি, এতো বিপদ এবং মুসিবত। তিনি এ সময় কুরআনের শিক্ষা হৃদয়ে ধারন এবং পালন করার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি রাসুলুল্লাহ (সা:) এর জীবনাচরনের অনুসরনের জন্য তাগিদ দেন।
মুফতি কাফিলুদ্দীন গত রোববার ব্রঙ্কস এ বাংলাদেশী অধ্যুষিত স্টারলিং এভিনিউতে দারুল হাদিস লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ইউএসএ আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
সেমিনারে বিশেষ বক্তা ছিলেন শাইখ হযরত মাওলানা মুদাসসির হোসেন। মাওলানা সৈয়দ সাজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে স্থানীয় নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম বক্তব্য রাখেন। সেমিনারে দারুল হাদিস লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইয়াহহিয়া, ইসলামিক টিভির সিইও মাওলানা মুহম্মদ শহীদুল্লাহ, পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মইনুল ইসলাম, বাংলা বাজার জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে হারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার ছাত্ররা কুরআন তেলওয়াত করেন।
মুফতি কাফিল উদ্দিন সরকার রাসুলুল্লাহ (সা:), ঈসা (আ:), দাউদ (আঃ), সুলাইমান (আ:) সহ নবী রাসুলদের জীবনচারন, রুহানিয়াত, কুদরত এবং মোজেদা সমূহের বিবরন এবং এর শিক্ষা তুলে ধরে দীর্ঘ জ্ঞানগর্ব বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV