মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : দলের ঐক্যের পরোয়া করেন না ডোনাল্ড ট্রাম্প, সুবিধা পাবেন হিলারি
ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে যখন রিপাবলিকান শিবিরে তীব্র বিভক্তি দেখা দিয়েছে তখন ট্রাম্প নিজেই বলেছেন, রিপাবলিকানদের মধ্যে কোন ঐক্যের প্রয়োজন নেই। তিনি এসব ঐক্যের পরোয়া করেন না। এটা তার কাছে কোন বিষয়ই নয়। ‘ডোনাল্ড ট্রাম্প নন, তাকে বাদে যেকেউ’ অভিযানে যখন রিপাবলিকানদের মধ্যে বিভক্তি তীব্র হচ্ছে তখন তার বিরোধিতাকে নস্যি হিসেবে আমলে নিয়েছেন ট্রাম্প। তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ২০১২ সালে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী মিট রমনি, দল থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ, এবারে মনোনয়ন প্রত্যাশী জেব বুশ। এ ছাড়া আছেন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান, সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম, নেব্রাস্কার সিনেটর বেন স্যাসে। মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়া টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ওহাইওর গভর্নর জন কাসিচ ও ফ্লোরিডার সিনেটর মারকো রুবিও এখনও তাদের সিদ্ধান্ত জানান নি। অনেক রিপাবলিকান প্রকাশ্যে বলেছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না। ফলে এর সুফল পাবেন ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। রিপাবলিকানদের কিছু ভোট যদি অটোমেটিক তাদের দলীয় ‘কোন্দলে’ তার পক্ষে এসে যায় তাহলে তা হবে হিলারির জন্য সোনায় সোহাগা। কিন্তু এ বিষয়টি আমলে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপাবলিকান দলের ঐক্যের বিষয়ে বলেছেন, এ দলটিকে কি ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে? এবিসি টেলিভিশনকে তিনি বলেছেন, অন্যদের থেকে আমি অনেক বেশি আলাদা। যারা প্রেসিডেন্ট হয়েছেন তাদের চেয়ে আলাদা। যদি দল ঐক্যবদ্ধ হয় তাহলে ভাল কথা। আমি মনে করি দল ঐক্যবদ্ধ হবে। এ বিষয়ে ভাল কিছু হয়তো শুনতে পাব। তবে আমি মনে করি না যে, বাস্তবে দলকে রীতি অনুযায়ী ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে।
তার বিরোধী রক্ষণশীলদের একটি গ্রুপ এরই মধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করেছে। এই গ্রুপটির নাম দেয়া হয়েছে ‘কনজার্ভেটিভস এগেইনস্ট ট্রাম্প’। তারা এক বিবৃতিতে বলেছে, এ লড়াই রিপাবলিকান দলের প্রাণপণ লড়াই নয়। এ লড়াইটি হলো আমাদের দেশের ভবিষ্যতের জন্য। ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন ছাড়া তারা একজন বিকল্প প্রার্থী চান। এ গ্রুপটি বলেছে, এখনও রক্ষণশীল একজন যোগ্যতাসম্পন্ন প্রার্থী বাছাইয়ের সুযোগ আছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আমরা ডোনাল্ড ট্রাম্প বা হিলারি ক্লিনটনকে ভোট দেব না। তবে আমরা ভোট দিতে যাবো। ওদিকে ট্রাম্প আশা করছেন কিছু ডেমোক্রেট ভোটার তাদের সমর্থন তাকে দেবেন। তিনি বলেন, ডেমোক্রেটদের কয়েক মিলিয়ন মানুষের ভোট আমি পেতে যাচ্ছি। আমি বার্নি স্যান্ডার্সের সমর্থকদের ভোট পাব। কারণ, তারা আমাকে পছন্দ করেন। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!